Suvendu Adhikari campaigns for lok Sabha Election 2024 in Malda
জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।'আগামী সপ্তাহের শুরুতে এমনটা একটা বোম পড়বে যে, তৃণমূল বেসামাল হয়ে যাবে'। ভোটের প্রচারে মালদহে গিয়ে এবার হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। বললেন, 'অপেক্ষা করে থাকুন'। জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। গতকাল, শুক্রবার প্রথম দফায় ভোট হল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। ৭ মে তৃতীয় দফায় ভোট হবে মালদহে। এদিন রতুয়া নির্বাচনী জনসভায় শুভেন্দু বলেন, 'আগামী রবিবার, আগামী শনিবার, শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলব না। আগামী সপ্তাহের শুরুতে এমনটা একটা বোম পড়বো যে, তৃণমূল বেসামাল হযে যাবে। তৃণমূল কুলকিনারা পাবে না। সেই ব্য়বস্থা হতে যাচ্ছে। অপেক্ষা করে থাকুন'। রাজ্যে তখন সদ্য তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। ২০২২ সালের ডিসেম্বরেও 'সরকার ফেলা'র হুমকি দিয়েছিলেন শুভেন্দু। একাধিক জনসভায় বিরোধী দলনেতাকে বলতে শোনা গিয়েছিল, '১২, ১৪, ২১ তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ'। এরপর ১২ ডিসেম্বর হাজরার জনসভায় সেই শুভেন্দু-ই বলেছিলেন, 'তৃণমূল ভেঙে সরকার গড়তে চাই না। ডিসেম্বরের ধামাকায় সরকার ফেলব না'। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, 'এক ফেরববাজ, সারদার এফআইআরে নাম থাকা, নারদার তোলাবাজ তাঁর কথায় কোনও গুরুত্ব আছে! এর আগে,৩ বার সরকার ফেলার হুমকি দিয়েছে। গতবছর ডিসেম্বর মাসেও ৩ বার তারিখ দিয়েছিল'। সঙ্গে কটাক্ষ, 'পরেরবার চারশো পার নয়, দূর থেকে নমস্কার। আর শুভেন্দু অধিকারী, এখনকার যে নতুন বাবা হয়েছে, সিবিআই-ইডি-আয়কর দফতর, ২ মাস পর নরেন্দ্র মোদীর সাথে সাথে তারা বিদায় নেবে। তখন শুভেন্দু অধিকারী স্থান, তাঁর জায়গায় জেলের ভিতরে চলে যাবে'। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় 'কালীঘাটে কাকু' ওরফ সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা এখন ইডি-র হাতে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'কাকুর কণ্ঠস্বর স্পষ্ট হলে, কার থেকে কোথায় গিয়ে কাকে দিচ্ছে, লিপস অ্যান্ড বাউন্সস কোথায় কীভাবে কী করছে, কাকুর কণ্ঠস্বরে তো স্পষ্ট। কী বোমা ফাটানো বলছেন, আমি জানি না। কিন্তু কোর্টের নির্দেশে তদন্তে তৃণমূল একেবারেই বিপদে মধ্যে পড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। গোটা রাজ্যটা, ভয়াবহ অবস্থা'।(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরSanjay Kumar Singh: শাহরুখপুত্র আরিয়ান খানকে নির্দোষ প্রমাণ করা NCB অফিসার এবার স্বেচ্ছাবসরে.
..Full Scorecard →Viral Video: বিকিনি পরেই দিল্লির ভিড় বাসে তরুণী, ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড় নেটপাড়া...দেশপ্রযুক্তিBengaluru: চোখের সামনে মেয়েকে কুপিয়ে খুন 'প্রেমিকে'র, মায়ের পাথরে প্রাণ গেল বর্বরে...
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Bengal News LIVE Update: উত্তরবঙ্গে শেষ দফায় প্রচারে ঝড়, আজ কোচবিহারে মমতা, দক্ষিণেও নজরBengal News LIVE Update: উত্তরবঙ্গে শেষ দফায় প্রচারে
Read more »
Suvendu Adhikari: মমতা ব্যানার্জি কাল কার্যত দাঙ্গা লাগালেন’, বিস্ফোরক শুভেন্দু অধিকারীSuvendu Adhikari has attacked mamata banerjee about several issues pertaining to the state
Read more »
Lok Sabha Election 2024: প্রথম চারঘণ্টায় এগিয়ে বাংলা, তুফানি ভোটের হারে চিন্তায় বিজেপি!Lok Sabha Election 2024 phase 1 Election commision poll vote percentage west bengal at first position
Read more »
West Bengal Lok Sabha Election 2024: বিয়ে শেষ হতে দেরি হচ্ছিল, অপেক্ষা না-করে তড়িঘড়ি ভোট দিল নবদম্পতি...Newly Married Couple cast their votes amidst the prolonged rituals of marriage Jalpaiguri West Bengal Lok Sabha Election 2024
Read more »
West Bengal Lok Sabha Election 2024: প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে অধীর, উঠল গো-ব্যাক স্লোগান!Agitation against Adhir Chowdhuri during campaigning in Murshidabad
Read more »
Rachna Banerjee: প্রচারে আলু পোস্ত, এবার ঘটি-বাঙালের তুলনায় রচনা...Rachna Banerjee tastes alu posto during campaign trail in hooghly
Read more »
