Classical Singer And Padma Vibhushan Awardee Pandit Channulal Mishra Dies At 89
Classical Singer Death: প্রয়াত বর্ষীয়ান শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত চন্নুলাল মিশ্র প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯। নিজের মেয়ের বাড়িতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।দশমীর সকালেই দুঃসংবাদ। সংগীত জগতে নক্ষত্রপতন। প্রয়াত শাস্ত্রীয় সংগীতের প্রখ্যাত শিল্পী পণ্ডিত চন্নুলাল মিশ্র। জানা গিয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ভোরে চন্নুলাল উত্তরপ্রদেশের মির্জাপুরে নিজের মেয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯।সংগীতশিল্পীর মেয়ে নম্রতা মিশ্র জানিয়েছেন, গত ১৭-১৮ দিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে প্রায় ৪টের সময় তিনি বাড়িতেই মারা যান। পণ্ডিত মিশ্রের শেষকৃত্য বৃহস্পতিবার বিকেল ৫টায় বারাণসীতে অনুষ্ঠিত হবে। Bengal Weather Update: দশমীতে দানব দুর্যোগ! গভীর নিম্নচাপের প্রভাবে অতি ভারী বৃষ্টি, জারি কমলা সতর্কতা.
.. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, 'শ্রদ্ধেয় শাস্ত্রীয় গায়ক পণ্ডিত চন্নুলাল মিশ্রজির মৃত্যুতে অত্যন্ত দুঃখিত। তিনি আজীবন ভারতীয় কলা ও সংস্কৃতির সমৃদ্ধিতে নিজেকে উৎসর্গ করেছিলেন। শাস্ত্রীয় সংগীতকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি ভারতীয় ঐতিহ্যকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে তাঁর অমূল্য অবদান রয়েছে। সৌভাগ্যবশত, আমি সর্বদা তাঁর স্নেহ ও আশীর্বাদ পেয়ে এসেছি। ২০১৪ সালে তিনি বারাণসী লোকসভা কেন্দ্র থেকে আমার প্রস্তাবকও ছিলেন। এই শোকের সময়ে আমি তাঁর পরিবার ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাই। ওম শান্তি!' পণ্ডিত চন্নুলাল মিশ্র ২০১০ সালে পদ্ম ভূষণ এবং ২০২০ সালে পদ্ম বিভূষণ লাভ করেন। ভারতীয় শাস্ত্রীয় সংগীত জগতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি খেয়াল, ঠুমরি, দাদরা, চৈতি, কাজরি এবং ভজনের মতো ধারার সংগীততে অসামান্য ছাপ ফেলে রেখে গিয়েছেন। চন্নুলাল মিশ্র তাঁর বাবা প্রসাদ মিশ্র, কিরানা ঘরানার ওস্তাদ আব্দুল গনি খান এবং ঠাকুর জয়দেব সিংহের কাছ থেকে সংগীতের শিক্ষা নেন। এছাড়াও তিনি বেনারস ঘরানা এবং ঠুমরির পূরব অঙ্গ ঐতিহ্যের একজন প্রবক্তা ছিলেন।(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরআশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...Zubeen Garg Death: জুবিন গর্গের মৃত্যুতে রহস্য গাঢ়! গ্রেফতার ম্যানেজার-ফেস্ট আয়োজক...দেশFull Scorecard →Delhi Ashram horror: 'দুবাইয়ের পয়সাওলা শেখ সেক্স পার্টনার খুঁজছে, তুমি আসবে?', ছাত...লাইফ স্টাইলদুনিয়াবিনোদনGurugram techie strangles wife: 'সুইটিকে শেষ করে দিয়েছি!', বউকে খুন করার পর হাড়হি...
Pt Chhannulal Mishra Pandit Chhannulal Mishra Passes Away Pandit Chhannulal Mishra Death Pandit Chhannulal Mishra Death Cause Pandit Chhannulal Mishra Age
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Chhannulal Mishra: प्रसिद्ध शास्त्रीय गायक छन्नूलाल मिश्र का निधन, बनारस में होगा अंतिम संस्कारप्रसिद्ध शास्त्रीय गायक पंडित छन्नूलाल मिश्रा का गुरुवार सुबह 4.
Read more »
Pandit Chhannulal Mishra Death News: शास्त्रीय गायक पंडित छन्नूलाल मिश्र का निधन, 91 साल की उम्र में वाराणस...Pandit Chhannulal Mishra Death News: भारतीय शास्त्रीय गायक पंडित छन्नूलाल मिश्र का आज निधन हो गया. 91 साल की उम्र में उन्होंने यूपे के वाराणसी आखिरी सांस ली.
Read more »
मिर्जापुर: शास्त्रीय गायक पद्म पुरस्कार सम्मानित पंडित छन्नूलाल मिश्र का निधन, वाराणसी में होगा अंतिम संस्कारPandit Chhannulal Mishra Death: शास्त्रीय गायक पंडित छन्नूलाल मिश्र का मिर्जापुर में निधन हो गया। 91 वर्ष की उम्र में दहशरे के दिन उनके निधन की सूचना आई, उनका अंतिम संस्कार वाराणसी में होगा।
Read more »
Mirzapur News: नहीं रहे पंडित छन्नूलाल मिश्र, कुछ दिनों पहले ICU में हुए थे भर्ती, पीएम मोदी से रहा खास कनेक्शनPandit Chhannulal Mishra Death: पंडित छन्नूलाल मिश्र का मिर्जापुर में निधन हो गया है. वे कई महीनों से बीमार थे. आज वाराणसी में उनका अंतिम संस्कार हो जाएगा. कुछ दिनों पहले ICU में भर्ती हुए थे. पढ़िए पूरी डिटेल...
Read more »
कौन थे छन्नूलाल मिश्र? कैसे बने थे पीएम मोदी के करीबी, जानिए पूरी कहानीPandit Chhannulal Mishra Death: प्रसिद्ध शास्त्रीय गायक और पद्म विभूषण से सम्मानित पंडित छन्नूलाल मिश्र का गुरुवार सुबह मिर्जापुर में निधन हो गया। किराना और बनारस घराना की गायकी के प्रतिनिधि मिश्र जी ने खयाल, ठुमरी, भजन सहित शास्त्रीय संगीत को जन-जन तक...
Read more »
Pandit Chhannulal Mishra Death: પંડિત છન્નૂલાલ મિશ્રાનું 91 વર્ષની વયે નિધન, PM મોદી સાથે હતું ખાસ કનેક્શનPandit Chhannulal Mishra Death News: વિખ્યાત શાસ્ત્રીય ગાયક પંડિત છન્નૂલાલ મિશ્રાનું જૈફ વયે નિધન થયું છે. પીએમ મોદી સાથે તેમનું શું કનેક્શન હતું તે પણ ખાસ જાણો.
Read more »
