Narendra Modi Birthday: গুজরাট মডেল থেকে মেক ইনি ইন্ডিয়া, মোদীর জন্মদিন জেনে নিন তাঁর সম্পর্কে ১০ গুরুত্বপূর্ণ তথ্য

Narendra Modi News

Narendra Modi Birthday: গুজরাট মডেল থেকে মেক ইনি ইন্ডিয়া, মোদীর জন্মদিন জেনে নিন তাঁর সম্পর্কে ১০ গুরুত্বপূর্ণ তথ্য
Narendra Modi Birth DayNarendra Modi Turns 75PN Modi
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 38 sec. here
  • 5 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 29%
  • Publisher: 63%

BJP celebrates Narendra Modi 75th birth day all over country

Narendra Modi Birthday: গুজরাট মডেল থেকে মেক ইনি ইন্ডিয়া, মোদীর জন্মদিন জেনে নিন তাঁর সম্পর্কে ১০ গুরুত্বপূর্ণ তথ্য Narendra Modi Birth Day: বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে দেশ-বিদেশের নেতারাআরএসএসের প্রচারক থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী। সেখান থেকে সোজা দেশের প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন নরেন্দ্র মোদী। প্রায় দুদশকেরও বেশি সময় ধরে তাঁর রাজনৈতিক জীবনে রয়েছে বিশাল চড়াইউতরাই। বুধবার তিনি পা দিলেন পঁচাত্তরে। তাঁর জীবনের এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে দেশ-বিদেশের নেতারা। তাঁর এই জন্মদিনে জেনে নিন নরেন্দ্র মোদী সম্পর্কে ১০ তথ্য।১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর তত্কালীন বম্বে স্টেটের ছোট্ট শহর ভডনগরে জন্মেছিলেন নরেন্দ্র দামোদরদাস মোদী। বাবা দামোদরদাস মুলচাঁদ মোদীর ৬ সন্তানের মধ্যে তিনি তৃতীয় সন্তান। পড়াশোনার ফাঁকে বাবাকেও কাজে সাহায্য করতেন ছোট্ট নরেন্দ্র।আরএসসের প্রচারক হিসেবে কাজ করার সময় নরেন্দ্রে মোদীর নামে প্রথমবার সংবাদপত্রে উঠে আসে ১৯৭৮ সালে। ১৯৭৯ সালে ভেঙে পড়ে মোরবি বাঁধ। দুনিয়ার অন্যতম এক ড্যাম ট্রাজেডির মধ্য়ে মোরবি একটি। সেই ঘটনার রিলিফ ওয়ার্কার হিসেবে উঠে আসে নরেন্দ্র মোদীর নাম। আরএসএসের তৈরি করা একটি সংগঠনের রিলিফ কাজের জন্য তাঁর হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে ওই সংগঠনটি মোরবি বাঁধ ধ্বংসে ক্ষতিগ্রস্থদের ত্রাণের জন্য ১৪ লাখ টাকা তুলেছিলেন। ওই টাকায় তারা দুর্গতদের খাবার ও চিকিত্সা পরিষেবা দেন। ১৯৮৮ সালে তিনি আরএসএস থেকে গুজরাটে বিজেপির জেনারেল সেক্রেটারি হন। কংগ্রেসের শাসনামলে কৃষকদের হয়ে আন্দোলনে নেমে তিনি ফের খবরে চলে আসেন। ওইসময় রাস্তা রোকো আন্দোলনে যোগ দিয়ে গোটা গুজরাটে গ্রেফতার হয়েছিলেন ৫০,০০০ বিজেপি কর্মী।১৯৯১ সালে সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রা করছিলেন লালকৃষ্ণ আডবানি। সেইসময় ওই যাত্রা কোঅর্ডিনেট করেছিলেন নরেন্দ্র মোদী। সেইসময় বিভিন্ন সংবাদমাধ্যমে বলা শুরু হয়ে যায় যে গুজরাটে বিজেপির বাড়বাড়ন্তের পেছেন প্রধান কারিগর নরেন্দ্র মোদী। ২০০১ সালে নরেন্দ্র মোদী গুজারাটের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হন। ২০০২ সালে গুজারাট দাঙ্গা। তবে তার পরেও ওই পদ নরেন্দ্র মোদী ছিলে ২০১৪ সাল পর্যন্ত। ওইসময় রাজ্যের বিভিন্ন ধরনের পরিকাঠামো ও শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলেন। সেইসময় উন্নয়ণের কথা বলতে গেলেই বলা হতো গুজরাট মডেল। ২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপির বিপুল জয়ের পর তিনি ভারতের প্রধানমন্ত্রীর পদে আসীন হন। এরপর ২০১৯ ও ২০২৪ সালে তিনি প্রধানমন্ত্রী পদে পুননির্বাচিত হন। বিজেপির দাবি তাঁর আমলেই দেশের প্রতিরক্ষা, ট্যাক্স ব্যবস্থা, পলিসি প্যারালাইসিস জমানার আপসাইড ডাউন হয়ে গিয়েছে। শিল্প ক্ষেত্রে নতুন ভারত দেখেছে দেশবাসী।নরেন্দ্র মোদীর আমলে নেওয়া হয়েছে ১০ গুরুত্বপূর্ণ প্রকল্প। ওইসব প্রকল্পের কার্যকারীতা নিয়ে বিতর্ক থাকলেও তাঁর আমলেই নেওয়া হয়েছে স্বচ্ছভারত অভিযান, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, নমোনি গঙ্গা প্রকল্প, সুখ সমৃদ্ধি যোজনা, লাখপতি দিদি যোজনা, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার মতো প্রকল্প।নরেন্দ্র মোদীর আমলে একগুচ্ছ সাড়া জাগানো ঘটনাও ঘটেছে। হয়েছে কিছু সংস্কারও। তাঁর আমলেই বাবরি মসজিদের জায়গায় হয়েছে রাম মন্দির। জম্মু ও কাশ্মীরে রদ হয়েছে ৩৭০ ধারা। বিলোপ হয়েছে তিন তালাক প্রথার।Success is measured not by where you stand today, but by the distance you have traveled from where you began.

Few journeys capture this spirit better than that of Prime Minister Narendra Modi. From the humblest of beginnings to leading the world’s largest democracy, his rise is… pic.twitter.com/V7ifLxgyEB — Amit Malviya September 17, 2025 তাঁর আমলেই দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় বাজেট বেড়েছে। ভারত-পাক সীমান্তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব দিয়েছে ভারত। এমনকি সার্জিক্যাল স্ট্রাইক, অপারেশন সিঁদুরের মতো বড় পদক্ষেপ করেছে ভারত।Horoscope Today: স্ত্রীর সঙ্গে চরম বিবাদ বৃষর, কোনও মহিলা ক্ষতি করে দিতে পারে মিথুনেরWest Bengal Weather Update: বিশ্বকর্মা পুজোয় ভোগাবে আবহাওয়া, ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি-দমকা হাওয়ায় তোলপাড় হবে অধিকাংশ জেলাNafisa Ali: ফের ফিরে এসেছে স্টেজ ফোর ক্যানসার! জীবন-মৃত্যুর দোলাচলে কলকাতা থেকে ভোটে লড়া প্রাক্তন মিস ইন্ডিয়া...

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Narendra Modi Birth Day Narendra Modi Turns 75 PN Modi

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

PM मोदी आज पूर्णिया एयरपोर्ट का करेंगे उद्घाटन: SSB ग्राउंड में करेंगे जनसभा, मंच पर CM नीतीश-डिप्टी सीएम भ...PM मोदी आज पूर्णिया एयरपोर्ट का करेंगे उद्घाटन: SSB ग्राउंड में करेंगे जनसभा, मंच पर CM नीतीश-डिप्टी सीएम भ...Prime Minister Narendra Modi Bihar Visit Live Photos Videos Update; Follow PM Modi Purnia Airport Inauguration, MI-70, SSB Ground Speech Latest News On Dainik Bhaskar.
Read more »

पीएम नरेंद्र मोदी का जन्मदिन: वाराणसी में 111 करोड़ की परियोजनाओं का उद्घाटन, मेयर ने दिया केक का अपडेटपीएम नरेंद्र मोदी का जन्मदिन: वाराणसी में 111 करोड़ की परियोजनाओं का उद्घाटन, मेयर ने दिया केक का अपडेटPM Narendra Modi Birthday: पीएम नरेंद्र मोदी के जन्मदिन पर वाराणसी में भव्य आयोजन की तैयारी की गई है। वाराणसी में 111 करोड़ रुपये की परियोजनाओं का उद्घाटन किया जाएगा।
Read more »

Trumps wishes Modi on Birthday: জন্মদিনের মোদীকে শুভেচ্ছা ট্রাম্পের! প্রধানমন্ত্রী বললেন...Trumps wishes Modi on Birthday: জন্মদিনের মোদীকে শুভেচ্ছা ট্রাম্পের! প্রধানমন্ত্রী বললেন...US President Donald Trump calls PM Modi to convey Birthday wishes
Read more »

'एक बार दोस्त बन जाए...' PM मोदी के जन्मदिन पर शत्रुघ्न सिन्हा का पोस्ट वायरल, सिर्फ 1 लाइन से जीत लिया दिल...'एक बार दोस्त बन जाए...' PM मोदी के जन्मदिन पर शत्रुघ्न सिन्हा का पोस्ट वायरल, सिर्फ 1 लाइन से जीत लिया दिल...PM Narendra Modi Birthday: शत्रुघ्न सिन्हा ने सोशल मीडिया पर पीएम मोदी के साथ अपनी एक तस्वीर शेयर की है, जिसकी सिर्फ 1 लाइन ही लोगों की दिल जीत रही है.
Read more »

पीएम मोदी के जन्मदिन पर फिल्मी सितारों ने दीं बधाइयां: हेमा मालिनी-अनुपम खेर ने बेहतर स्वास्थ्य की कामना की...पीएम मोदी के जन्मदिन पर फिल्मी सितारों ने दीं बधाइयां: हेमा मालिनी-अनुपम खेर ने बेहतर स्वास्थ्य की कामना की...PM Narendra Modi 75th Birthday 2025 Bollywood Celebrities Wishes Update; Follow Anupam Kher, Kangana Ranaut, Hema Malini, Nagarjuna Akkineni Latest News On Dainik Bhaskar.
Read more »

अब से कुछ देर बाद धार आएंगे प्रधानमंत्री: भैंसोला गांव में पीएम मित्रा पार्क की आधारशिला रखेंगे; 3 लाख रोजग...अब से कुछ देर बाद धार आएंगे प्रधानमंत्री: भैंसोला गांव में पीएम मित्रा पार्क की आधारशिला रखेंगे; 3 लाख रोजग...PM Narendra Modi Dhar PM Mitra Park Live Photos Videos Update; Follow PM Modi Birthday, Mohan Yadav, Kailash Vijayvargiya, BJP Latest News On Dainik Bhaskar.
Read more »



Render Time: 2026-04-02 08:27:51