Mamata Banerjee announced on Saraswati Puja that three college Asutosh Jogmaya and Shyamaprasad will be under same new autonomus university after West Bengal assembly election 2026
New Autonomous University announcement by Mamata Banerjee : কলকাতার ‘শিক্ষা-হাবে’ মেগা বিবর্তন! তিন কলেজ মিলিয়ে নতুন বিশ্ববিদ্যালয়, আলমা ম্যাটারে ঘোষণা প্রাক্তনী মমতার. New Autonomous University announcement by Mamata Banerjee : কলকাতার ‘শিক্ষা-হাবে’ মেগা বিবর্তন! তিন কলেজ মিলিয়ে নতুন বিশ্ববিদ্যালয়, আলমা ম্যাটারে ঘোষণা প্রাক্তনী মমতার.
New Autonomous University announcement by Mamata Banerjee: কলকাতার ‘শিক্ষা-হাবে’ মেগা বিবর্তন! তিন কলেজ মিলিয়ে নতুন বিশ্ববিদ্যালয়, আলমা ম্যাটারে ঘোষণা প্রাক্তনী মমতার... New Autonomous University announcement by Mamata Banerjee: কলকাতার ‘শিক্ষা-হাবে’ মেগা বিবর্তন! তিন কলেজ মিলিয়ে নতুন বিশ্ববিদ্যালয়, আলমা ম্যাটারে ঘোষণা প্রাক্তনী মমতার... Autonomous University by Mamata Banerjee: একই ক্যাম্পাস থেকে পরিচালিত এই তিন শিক্ষা প্রতিষ্ঠানকে মিলিয়ে একটি পূর্ণাঙ্গ ‘স্বশাসিত বিশ্ববিদ্যালয়’ গড়ার ঐতিহাসিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুক্রবার সরস্বতী পুজোর পুণ্যলগ্নে নিজের পুরনো শিক্ষাপ্রতিষ্ঠানে দাঁড়িয়ে তিনি এই মেগা প্রকল্পের সবুজ সংকেত দেন।। সেই একই চত্বরে দিনে ও রাতে চলে আরও দুটি কলেজ, শ্যামাপ্রসাদ ও যোগমায়া দেবী কলেজ‘স্বশাসিত বিশ্ববিদ্যালয়’ । শুক্রবার সরস্বতী পুজোর পুণ্যলগ্নে নিজের পুরনো শিক্ষাপ্রতিষ্ঠানে দাঁড়িয়ে তিনি এই মেগা প্রকল্পের সবুজ সংকেত দেন। নির্বাচনী আবহে এই ঘোষণা কলকাতার ছাত্রছাত্রী ও শিক্ষামহলে চাঞ্চল্য তৈরি করেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আপাতত মৌখিক সম্মতি দিলেও প্রশাসনিক প্রক্রিয়া ও আসন্ন বিধানসভা নির্বাচনের কারণে এখনই এটি বিধানসভায় পেশ করা সম্ভব নয়। তবে ভোটের পরই এই নতুন বিশ্ববিদ্যালয় গড়ার কাজ শুরু হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।শুক্রবার সকালে রেড রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান সেরে মুখ্যমন্ত্রী সোজা চলে আসেন তাঁর ‘আলমা মেটার’ আশুতোষ কলেজ প্রাঙ্গণে। সেখানে যোগমায়া দেবী কলেজের সরস্বতী পুজোয় অংশ নেন তিনি। দীর্ঘদিনের দাবি ছিল, একই চত্বরে থাকা এই তিন কলেজকে মিলিয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় তৈরি করা হোক। এ দিন তিন কলেজের অধ্যক্ষরা সম্মিলিতভাবে এই প্রস্তাবটি মুখ্যমন্ত্রীর কাছে পেশ করলে তিনি তাতে সবুজ সংকেত দেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী তিন কলেজের আলাদা আলাদা সরস্বতী পুজো দেখে কিছুটা কৌতুকের সুরে বলেন, 'তিনটি পুজো আলাদা না করে এক জায়গায় করলেই তো ভালো হত'। তাঁর এই মন্তব্যকে তিন প্রতিষ্ঠানকে প্রশাসনিকভাবে ‘এক ছাতার তলায়’ আনার চূড়ান্ত ইঙ্গিত হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট সকলে।আশুতোষ কলেজ শতবর্ষ প্রাচীন। শ্যামাপ্রসাদ ও যোগমায়া দেবী কলেজেরও রয়েছে দীর্ঘ ইতিহাস। এই তিন কলেজের পরিকাঠামোকে একত্রিত করলে একটি শক্তিশালী বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব, যা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওপর থেকেও চাপের বোঝা অনেকটা কমাবে। এখন কেবল বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার অপেক্ষা। যদি সত্যিই এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে তা হবে দক্ষিণ কলকাতার উচ্চশিক্ষার ইতিহাসে এক অনন্য মাইলফলক।মুখ্যমন্ত্রী সম্মতি দিলেও নতুন বিশ্ববিদ্যালয় গঠন কতটা মসৃণ হবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহলের একাংশ। বর্তমানে রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের শিক্ষা সংক্রান্ত সংঘাত চরমে। উপাচার্য নিয়োগ এবং একাধিক বিশ্ববিদ্যালয় বিল নিয়ে রাজ্যপাল ও নবান্নের দড়িট টানাটানি চলছে। এই পরিস্থিতিতে নতুন বিশ্ববিদ্যালয়ের বিল রাজভবনের অনুমোদন পাবে কি না, তা নিয়ে জল্পনা থেকেই যাচ্ছে।২০১৮-১৯ সাল থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা এই তিন কলেজ স্বশাসিত হওয়ার পরিকল্পনা করছিল। শিক্ষা বিশেষজ্ঞদের মতে, বিশ্ববিদ্যালয় হলে নিম্নলিখিত সুবিধাগুলি পাওয়া যাবে:নিজস্ব গবেষণাগার ও পিএইচডি করানোর সুযোগ তৈরি হবে।নামকরণ: প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের নাম কী হবে, তা অবশ্য মুখ্যমন্ত্রীর ওপরই ছেড়ে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলেজের অধ্যক্ষ ড. অপূর্ব চক্রবর্তী বলেন, “এই তিন কলেজ আসলে একটাই পরিবার। আমরা তিন অধ্যক্ষই এই প্রস্তাবে স্বাক্ষর করেছি। মুখ্যমন্ত্রীর আশ্বাস আমাদের অনেক বড় পাওনা।”এই তিনটি কলেজের সম্মিলিত শক্তি যেকোনো বড় বিশ্ববিদ্যালয়ের সমতুল্য।২৫০ বছরেরও বেশি মোট ছাত্রছাত্রী সংখ্যাপ্রায় ১৫,০০০ থেকে ১৮,০০০ বর্তমান অবস্থান- কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা অন্যতম বৃহৎ শিক্ষাকেন্দ্র২০১৮-১৯ সাল থেকেই এই তিন কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হয়ে স্বতন্ত্র পরিচিতি চাইছিল।বিশ্ববিদ্যালয় হলে ছাত্রছাত্রীরা সরাসরি এখানেই পিএইচডি করার সুযোগ পাবেন।বর্তমান চাকরির বাজারের কথা মাথায় রেখে ডেটা সায়েন্স, এআই বা সমসাময়িক বিদেশি ভাষার মতো বিষয়গুলি দ্রুত চালু করা সম্ভব হবে।পরীক্ষার ফল প্রকাশ বা শংসাপত্র পাওয়ার জন্য আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওপর দীর্ঘ প্রতীক্ষা করতে হবে না।এ দিন যোগমায়া দেবী কলেজে পুষ্পাঞ্জলি দিয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক ও রাজনৈতিক বাস্তবতাকে স্পষ্ট করে দেন। তিনি জানান, সামনেই বিধানসভা নির্বাচন, তাই এই মুহূর্তে বিধানসভায় কোনও নতুন বিল আনা বা ‘টেবিল’ করা সম্ভব নয়। তবে তিনি অধ্যক্ষদের আশ্বস্ত করে বলেন, “আপনারা লিখিত প্রস্তাব কাজরী বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে পাঠান। নির্বাচনের পর আমরা এই প্রক্রিয়া শুরু করব।” মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই তিন কলেজের অন্দরে সাজ সাজ রব শুরু হয়েছে। অধ্যক্ষ ড. মানস কবি ও ড. অপূর্ব চক্রবর্তীর মতে, এটি কেবল একটি প্রশাসনিক পরিবর্তন নয়, বরং এই অঞ্চলের উচ্চশিক্ষার ভোলবদল।মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেও আগামীর পথ খুব একটা মসৃণ নাও হতে পারে। শিক্ষামহলের মতে:বর্তমানে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের বিল রাজভবনে আটকে রয়েছে। নতুন বিশ্ববিদ্যালয়ের বিল নিয়ে রাজ্যপাল কী অবস্থান নেবেন, তা নিয়ে জল্পনা রয়েছে।তিনটি কলেজকে একটি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে বড় মাপের পরিকাঠামো উন্নয়ন ও শিক্ষক নিয়োগের প্রয়োজন, যার জন্য বিপুল তহবিলের দরকার।আশুতোষ কলেজের প্রাক্তনী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের মাঝে পেয়ে ছাত্রছাত্রীরা যেমন আপ্লুত, তেমনই শিক্ষকরাও নতুন স্বপ্ন দেখছেন। কলেজের দেওয়ালে দেওয়ালে এখন একটাই আলোচনা— ‘আশুতোষ গ্রুপ অফ ইউনিভার্সিটি’র নাম কী হবে? কেউ বলছেন ‘আশুতোষ বিশ্ববিদ্যালয়’, কেউবা অন্য কিছু। তবে নামকরণের চাবিকাঠি মুখ্যমন্ত্রী নিজের হাতেই রেখেছেন। তবে আশুতোষ কলেজের প্রাক্তনী মমতার আবেগ এবং দক্ষিণ কলকাতার এই তিন প্রতিষ্ঠানের ছাত্রভোটের সমীকরণ— সব মিলিয়ে এই ঘোষণা রাজনৈতিকভাবেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে, দক্ষিণ কলকাতার এই তিন ‘একান্নবর্তী’ শিক্ষা প্রতিষ্ঠান এখন এক নতুন ঠিকানার অপেক্ষায়। নির্বাচন পরবর্তী সময়ে নবান্ন এই পরিকল্পনা কীভাবে বাস্তবায়িত করে, সেদিকেই তাকিয়ে বাংলার ছাত্রসমাজ। Congress MP Nephew Wife Murder Suicide: হানিমুনের আগের দিন নিজের রিভলবার দিয়ে প্রিয়তমার মাথায় গুলি! রক্তে লাল বেডরুমে কংগ্রেস নেতার ভাইপো...তারপর... BhojShala Kamal Maula Mosque Dispute: সরস্বতী পুজোর মন্ত্র মিশবে আজানের সুরে! সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে একই জায়গায় নমাজ ও বসন্ত পঞ্চমীর উদযাপন... (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরসাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...Mamata Banerjee: 'সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলে, তাঁকে কি হিয়ারিং-এ ডাকা হত'?Jalpaiguri Shocker: স্ত্রীকে তার প্রেমিক দেওরের হাতে তুলে দেন ৭ দিন আগেই, এবার তাকে কুপিয়ে খ...Full Scorecard →Biriyani with Sleeping Pill: বিরিয়ানিতে ২০টা ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খুন! দেহ পাশে শুয়ে র...রাজ্যরাজ্যরাজ্যDivorce Maintenance Verdict: স্ত্রীর কারণে স্বামীর রোজগার বন্ধ হলে তিনি খোরপোশ পাবেন না,...
Mamata Banerjee News West Bengal Kolkata Asutosh College Jogomaya Devi College Shyamaprasad Mukherjee College New University Autonomous University West Bengal Assembly Election 2026 Saraswati Puja 2026
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Mamata Banerjee: সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলে, তাঁকে কি হিয়ারিং-এ ডাকা হত?CM Mamata Banerjee attacks BJP and Election Commission on SIR in Bengal
Read more »
DNA: UGC के नए नियम से समानता या भेदभाव ज्यादा? University Grants CommissionDNA: UGCs new rules bring more equality or discrimination? University Grants Commission Watch video on ZeeNews Hindi
Read more »
ममता बोलीं-SIR की चिंता में बंगाल में रोज 4 आत्महत्याएं: 110 से ज्यादा लोगों की मौत हुई; चुनाव आयोग और केंद...West Bengal CM Mamata Banerjee claims 3-4 daily suicides due to SIR worry. Latest Updates. पश्चिम बंगाल की सीएम ममता बनर्जी ने शुक्रावार कहा कि बंगाल में SIR की चिंता में हर रोज 3 से 4 लोग आत्महत्या कर रहे हैं।
Read more »
क्या चुनाव आयोग नेताजी सुभाष चंद्र बोस को भी बुलाता? बंगाल में SIR के खिलाफ ममता बनर्जी का बड़ा हमलाMamata Banerjee on SIR: पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने शुक्रवार को नेताजी सुभाष चंद्र बोस की जयंती के मौके पर केंद्र सरकार और बीजेपी पर बड़ा हमला बोला। ममता बनर्जी ने कहा कि SIR में 100 से अधिक लोग मर गए। उन्होंने बड़ी हस्तियों को आयोग की नोटिस पर नए ढंग से अटैक...
Read more »
ऑस्ट्रेलिया के खिलाफ भारतीय महिला टेस्ट टीम घोषित: प्रतीका रावल, वैष्णवी शर्मा और क्रांति गौड़ को पहली बार ...India Women Vs Australia Women Test 2026 Squad Announcement Update;
Read more »
King Date Announcement: क्रिसमस पर रिलीज होगी शाहरुख खान की 'किंग', डेट अनाउंसमेंट टीजर में दिखा एक्शन अवता...शाहरुख खान की फिल्म King का रिलीज डेट टीजर आया, जिसमें उनकी दमदार एंट्री और डायलॉग दिखा. King 24.12.2026 को सिनेमाघरों में रिलीज होगी.
Read more »
