Mamata Banerjee portrait seen along with Vidyasagar and Mother Teresa in Bhangar sweet shop
Mamata Banerjee : 'দিদির ছবি না রাখলে ব্যবসা করতে দেবে না তৃণমূল,' মিষ্টির দোকানে মহাপুরুষদের সঙ্গেই 'শোভা' পাচ্ছেন মমতা! Mamata Banerjee portrait: মুখ্যমন্ত্রীর ছবি না রাখলে দোকানে ব্যবসা করতে দেবে না তৃণমূল। অনেক দিক থেকে অসুবিধা হতে পারে।একাধিক মহাপুরুষের মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রী ছবি! কেন? কারণ, দিদির ছবি না রাখলে নাকি দোকানে ব্যবসা করতে দেবে না তৃণমূল! তাই বাধ্য হয়েই মহাপুরুষদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি রাখা আছে, দাবি করেছেন ওই মিষ্টির দোকানের মালিকের। বাসন্তী হাইওয়ের পাশে ঘটকপুকুর চৌমাথায় অবস্থিত ৮০ বছরের একটি মিষ্টান্ন দোকান। নামকরা সেই মিষ্টির দোকানে একাধিক মহাপুরুষের ছবি পোর্ট্রেট লাগানো আছে দেওয়ালে। রবীন্দ্রনাথ থেকে নেতাজি, ক্ষুদিরাম থেকে মহাত্মা গান্ধী সহ একাধিক মহাপুরুষেরই ছবি আছে। আর বিদ্যাসাগর ও মাদার টেরেজার মাঝখানেই আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এই বিষয়ে মিষ্টির দোকানের মালিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভাঙড়ে তৃণমূল ভালো ফল করেছে। তাই মুখ্যমন্ত্রীর ছবি রাখা হয়েছে। আর মুখ্যমন্ত্রীর ছবি না রাখলে দোকানে ব্যবসা করতে দেবে না তৃণমূল। অনেক দিক থেকে অসুবিধা হতে পারে। তাই জন্য মহাপুরুষদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবিও রাখা আছে। এমনই দাবি ওই মিষ্টির দোকানের দোকানদারের।বাসন্তী হাইওয়ের পাশে এই নাম করা দোকানে সব সময়ই ভিড় ক্রেতাদের। আর বিভিন্ন ধরনের মিষ্টিতে ঠাসা এই দোকানে বহু ক্রেতা যখন মিষ্টি নিতে আসছেন, তখন এক ঝলক মহাপুরুষদের সঙ্গে মুখ্যমন্ত্রী ছবিও দেখতে পাচ্ছে। তবে এই বিষয়ে তৃণমূলের তরফে কেউ কোনও প্রতিক্রিয়া দেয়নি। ওদিকে বিজেপি এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি। বহু বছরের দোকানে মহাপুরুষদের ছবি থাকলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি সেইসব মহাপুরুষের ছবির মাঝে 'জায়গা করে নেওয়ার' ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। বাসন্তী হাইওয়ের পাশে এই মিষ্টির দোকানের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের মধ্য়েও।(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরWB Chief Secretary: বাড়ল না গোপালিকার মেয়াদ, রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন মনোজ পন্থDurand Cup Final 2024: শনি সন্ধ্যায় শহরে আচমকা পাহাড়ি ঝড়.
..খড়কুটোর মতো উড়ল পালতোলা নৌকা!WB Assembly: ধর্ষণের শাস্তি ফাঁসি, বিধানসভায় আসছে বিল, অধিবেশন উত্তাল করার ইঙ্গিত শুভেন্দুরখেলারাজ্যBangladesh: বিপাকে সরকারি কর্মচারীরা, দুর্নীতির বিরুদ্ধে এবার কড়া এই পদক্ষেপ নিল বাংলাদেশ স...
Mamata Banerjee Portrait Vidyasagar Mother Teresa Bhangar Sweet Shop
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Mamata Banerjee: এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলা বা ভারতের শান্তি নষ্ট হয়CM Mamata Banerjee reacts on Banglades unrest
Read more »
Buddhadeb Bhattacharjee: বামেরা না চাইলেও সৌজন্যে অনড় মমতা, পাম অ্যাভিনিউ হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য সরণী!Palm Avenue name can be changed as Buddhadeb Bhattacharjee Sarani by KMC
Read more »
R G Kar Incident| Mamata Banerjee: ছাত্রছাত্রীদের দোষ দিচ্ছি না, যা করেছে রাম-বাম!CM Mamata Banerjee reacts Vandalism in RG Kar hospital
Read more »
Kolkata Doctor Rape and Murder: মৃত ডাক্তারের ছবি কোথাও ব্যবহার করা যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টেরr g kar medical college incident calcutta-high-court order on-hearing- do-not-to-circulate-the-victim-pictures-name
Read more »
RG Incident|Suvendu Adhikari: সোমবারের মধ্যে মমতা পদত্যাগ না করলে, মঙ্গলে গুলি চললে তার দায় ওঁর!LOP suvendu Adhikari demands resgination of CM Mamata Banerjee in RG Kar Incident
Read more »
Bangla Bandh: ঘুরপথে বনধ সফল করতে চাকা বন্ধ করবেন না, রেলকে হুঁশিয়ার রাজ্য সরকারেরTMC Reacts on Bangal Bandh called by BJP on wednesday
Read more »
