CM Mamata Banerjee slams-cesc power-tariff-hike kolkata-electricty-bill
Mamata On North Bengal Flood: সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি, শহরে যানজট থেকে বিদ্যুতের মূল্যবদ্ধি, বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। গঙ্গার ভাঙন রোধে দিল্লিকেও একহাত নেন মমতা।অস্বাভাবিক হারে বাড়ছে CESC -র বিল। বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদও হয়েছে দফায় দফায়। রাজ্য সরকারের রেগুলেটরি বডি যাতে এই বাড়তি বিল অবিলম্বে প্রত্যাহার করে সেই দাবিও তুলেছে বিরোধী শিবির। অভিযোগ, চুপিসারে কলকাতায় বিদ্যুতের বিল বাড়াচ্ছে সিইএসসি। এদিন সিইএসসি-র বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'শুনলাম সিইএসসি ক'পয়সা দাম বাড়িয়ে দিয়েছে। আমাদের কিছুই জানায়নি। বিদ্যুৎ দফতরকেও কিছু জানায়নি। যাইহোক আমাদের WBSEDCL এক পয়সাও দাম বাড়ায়নি।'TRENDING NOW সোমবার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'উত্তরবঙ্গের দিকে আমাদের একটু বিশেষ করে নজর রাখতে হবে। অক্টোবর পর্যন্ত মনিটরিং করতে হবে। এটা প্রতিবছরই হয়, এবার আবার চালু করতে হবে। উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং-এর অবস্থা এখন ঠিক আছে। মালদায় ভাঙ্গন হয়েছে। এটা তো কেন্দ্রের দেখার কথা। বিগত ১০ বছর ধরে ওরা এটা দেখছেই না। গঙ্গার ভাঙ্গনের জন্য এক টাকাও খরচ করে নি কেন্দ্র। গঙ্গার ভাঙন ঠেকাতে ড্রেজিং ও করেনি কেন্দ্র। আবার তো শুনছি বাংলাদেশ এর সঙ্গে ফারাক্কা নিয়ে চুক্তি নবীকরণ করা হলো, আমাদের সঙ্গে কথা না বলেই। আবার তিস্তার জল দিয়ে দেবে। তিস্তায় কি জল আছে যে দেবে ? উত্তরবঙ্গের একটা লোকও খাওয়ার জল পাবে না।' মমতার কথায়, জলপাইগুড়িতে ৯ টা ফ্লাড সেন্টার তৈরি করা হয়েছে। আত্রেয়ী নদীর উপর বাঁধ তৈরির সময় আমাদের জানানো হয়নি। জলপাইগুড়ির মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ও ডিএমকে বিশেষ করে বলব, সবাইকে কেয়ারফুলি দেখতে হবে। এমার্জেন্সির মতো অবস্থা হলে সব ছুটি বাতিল করা হবে। ১০ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। জাতীয় সড়কের সারানোর কথা। পূর্ত দফতরকে বলব, তোমরা মনিটরিং করবে, কিন্তু টাকা খরচ করবে না। ওই রাস্তাটা সেনাবাহিনীও ব্যবহার করে। ওটা জাতীয় সড়ক কর্তৃপক্ষেরই সারানো উচিৎ। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ডিভিসি আগে আমাদের না জানিয়ে জল ছাড়ত। এখন তো আমরা বলে দিয়েছি আমাদের না জানিয়ে জল ছাড়বে না। ডিভিসি কতটা জল ছাড়বে, কি ছাড়বে আমাকে প্রতিদিন জানাতে হবে। আমাদের জানানোর পর আমরা সব দেখে তারপর অনুমতি দেব। সমস্যা হয় ওরা একদিনও ড্রেজিং করে না। দুই লক্ষ কিউসেক জল এখনও ওদের জলাধারে থাকতে পারে। কিন্তু ওরা ড্রেজিং করে না। ফলে জল ছেড়ে দেয় আর আমাদের ভুগতে হয়। সেচ দফতরকে বলব, ওদের সঙ্গে কথা বলুন। দ্রুত জল নিকাশি ব্যবস্থা ঠিক করো। পুর ও নগরোন্নয়ন দফতরকতে বলব, হাওড়ার জন্য তো দুই বছর আগেই টাকা দিয়েছি তাহলে ওখানে এখনও কেন পুরনো ড্রেনেজ ! মমতা দাবি, আমি সরকারি কাজে পলিটিক্স করি না। কিন্তু রেল তো করে। ওদের সব স্টেশন তো গেরুয়া করে দিয়েছে। উত্তরবঙ্গের মানুষের পাশে সরকার সবসময় আছে। সবাই সাবধানে থাকবেন। চিন্তা করার কোনও কারণ নেই। বিদ্যুৎপৃষ্ট হয়ে যে মারা যায় এর কয়েকটা ব্ল্যাক স্পট আছে। উলুবেড়িয়ায় এরকম একটা স্পট আছে। অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি ঘটে বর্ষাকালে আর রাতের দিকে যখন কুয়াশা খুব পড়ে। আমাদের ওখানে একটা ট্রাম লাইন আছে। ট্রাম চলে না দীর্ঘদিন। প্রায় সাত আট জন মারা যায় প্রতি বছর। ট্রাম যখন চলেই না, পরিবহন দফতর ঠিকভাবে কাজ করে নি। আমাকে কোর্টের রায় দেখাচ্ছো, যখন মানুষ মরে যাচ্ছে ? নলেজে পড়েছে বলেই তো বলছি। এটাকে ইমিডিয়েট টেক কেয়ার করে শর্টেড আউট। পরিবহণ দফতরকে একহাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, পরিবহণ দফতর সিরিয়াসলি দেখছে না কিছু। আপনাদের গাড়ি ছেড়ে সাইকেল বা ১১ নম্বর চালানো উচিত।(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরDev | Raihan Rafi: তুফানের পরিচালকের সঙ্গে কাজ করতে চান জিৎ-দেব! মুখ খুললেন সুপারস্টার.
..বিনোদনFull Scorecard →রাজ্যBengal Weather: উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের লাল সতর্কতা পরিস্থিতি, বৃষ্টিতে ভাসবে এবার দক্ষিণ...Robot in Krishnanagar Restaurant: কিচেন থেকে খাবার পৌঁছে দিচ্ছে টেবিলে, রোবট অনন্যায় মেতেছে...Nurshing Student Death: বলেছিল লড়াই করে দেখিয়ে দেব, বেঙ্গালুরুর কলেজের হস্টেলে মিলল কাঁকসার...Anant Ambani Wedding: আম্বানিদের বিয়ের জন্য রাস্তা বন্ধ! মুম্বই পুলিসের উপর ভয়ংকর ক্ষেপে গেল...
West Bengal CM Mamata Banerjee Cesc Kolkata Electricty Bill
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Mamata Banerjee: পরিস্থিতির উপরে নজর রাখছি, ইন্ডিয়া ব্লকের সরকার হবেই: মমতাMamata Banerjee hopes INDIA block one day will form Govt in centre
Read more »
Mamata Banerjee: কেন ম্য়ানুয়াল?, রেলের সিগন্য়ালিং ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী!CM Mamata Banerjee reacts Kanchanjunga Express Accident
Read more »
Mamata Banerjee: Mamata Banerjee: বহিরাগতরা দখল করছে ফুটপাথ, জায়গাজমি! ক্রুদ্ধ মমতা এবার অ্যাকশন মোডে...High Power committe formed to stop land grabing in West bengal
Read more »
Mamata Banerjee-Priyanka Gandhi: প্রিয়াঙ্কা গান্ধীর হয়ে ভোটপ্রচারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন?Mamata Banerjee to campaign for Priyanka Gandhi in Wayanad as INDIA bloc allies deciding to work closely after a bruising election campaign
Read more »
Mamata Banerjee: কমপিটিশন করে লোক বসিয়ে দিচ্ছে; দল-নেতা দেখব না, পুরবৈঠকে অগ্নিশর্মা মমতাMamata Banerjee takes a dig at Muncipalities party leaders activities for mismanagement
Read more »
Mamata Banerjee: উত্তরবঙ্গের মানুষ জল পাবে না, মোদী-হাসিনার চুক্তি নিয়ে আন্দোলনের পথে মমতা...Mamata Banerjee opposed the renewal of Ganga Water Agreement with Bangladesh between India & Bangladesh.
Read more »
