Mamata Banerjee express concern on crisis in Bangladesh after Chinmoy Das Arrest TMC will support decision of Indian Government
Chinmoy Das Arrest : বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন যে বাংলাদেশ প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারকে সমর্থন করবেন। সেই পথেই হাঁটলেন মুখ্যমন্ত্রী। কোনও ধর্মের উপর আঘাত মেনে নেওয়া যায় না, সেটা অন্যদেশে হলেও প্রতিবাদ করি, প্রতিবেশী দেশ প্রসঙ্গে এই কথাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।অভিষেকের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায় । বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। কোনও ধর্মের উপর আঘাত মেনে নেওয়া যায় না, সেটা অন্যদেশে হলেও প্রতিবাদ করি, প্রতিবেশী দেশ প্রসঙ্গে এই কথাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানান যে এটি ভারত সরকারের বিদেশ মন্ত্রকের বিষয়। এব্যাপারে রাজ্য সরকারের সিদ্ধান্ত নেওয়ার কোনও এক্তিয়ার নেই বলেও জানিয়ে দেন তিনি। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন যে বাংলাদেশ প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারকে সমর্থন করবেন। সেই পথেই হাঁটলেন মুখ্যমন্ত্রী। বুধবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক শেষ করে বেরনোর পর বাংলাদেশ ইস্যু নিয়ে বলেন, 'এটা রাজ্যের বিষয় নয়, দেশের বিষয়। দেশবাসী কেন্দ্র সরকারকে ম্যানডেট দিয়েছে, এবং এটা কেন্দ্রের সিদ্ধান্ত। তবে, আন্তর্জাতিক ইস্যুতে কেন্দ্র সরকার যে অবস্থান নেবে সেই অবস্থানকে দলগতভাবে সমর্থন করবে তৃণমূল। তবে যে ঘটনা ঘটেছে তা একেবারেই সমর্থনযোগ্য নয়, এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা।'বৃহস্পতিবার বাংলাদেশ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তবে এই প্রথম নয়, এর আগে বাংলাদেশে হাসিনা সরকার বিরোধী আন্দোলন প্রসঙ্গে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বলেছিলেন, ‘বাংলাদেশ নিয়ে কোনও কথা বলতে পারি না। ওটা আলাদা দেশ। যা বলার ভারত সরকার বলবে। তবে কোনও অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখট করে সেক্ষেত্রে আমরা আশ্রয় দেব। কারণ এক্ষেত্রে রাষ্ট্রসঙ্ঘের অঙ্গীকার রয়েছে, কেউ যদি উদ্বাস্তু হয়ে আসেন সেক্ষেত্রে পাশ্ববর্তী এলাকা তাঁকে সম্মান জানাবে।’ প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহের অভিযোগে সোমবার গ্রেফতার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। এরপর মঙ্গলবার তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার চিন্ময় দাসের আদালতে পেশের আগে রণক্ষেত্রের চেহারা নেয় আদালত চত্বর। পুলিসের প্রিজন ভ্যান প্রায় তিন ঘণ্টা আটেক রাখে বিক্ষোভকারীরা। আদালত চত্বর থেকে চিন্ময়কে নিয়ে বের হতে গেল শুরু হয়ে যায় সংঘর্ষ। পুলিস টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই ঘটনায় মৃত্যু হয় সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফের। Chinmoy Krishna Das Arrest: ভারত আগে নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিক, পরে জ্ঞান দেবে: বাংলাদেশের বোমা.
.. এর পাশাপাশি বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়ে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশ হাইকোর্ট ইস্কনের কার্যকলাপে নিষেধাজ্ঞা আরোপের জন্য স্বতঃপ্রণোদিত হয়ে কোনও আদেশ জারি করতে বারণ করেছে। আদালত জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এদিন শুনানির সময়, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চের সামনে প্রাসঙ্গিক তথ্য উপস্থাপন করা হয়। আদালত আশা প্রকাশ করেছে যে সরকার দেশের মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষা করার পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতে যথাযথ সতর্কতা অবলম্বন করবে। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরFirhad Hakim | Agnimitra Paul: 'ওই আসনটাও থাকবে না!',অগ্নিমিত্রাকে সরাসরি তৃণমূলে আসার আহ্বান ববির...KKR | IPL 2025 Auction: স্বামীর বেতন হল অর্ধেক, প্রাক্তন কেকেআর অধিনায়কের স্ত্রী ফুঁসছেন! রা...Siliguri: সহযাত্রীর কথায় ভুলেছিলেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সর্বস্ব হারালেন ২ বাংলাদেশি পর্যট...Director's Son Death: মর্মান্তিক! ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় ১৮ বছর ছেলেকে হারালেন 'সন...WATCH | Team India News: অ্যাডিলেড টেস্টের আগে সংসদে রোহিতরা! প্রধানমন্ত্রীর সঙ্গে কেন দেখা...দেশChinmoy Krishna Das| ISKCON: উঠল 'জয় শ্রীরাম' স্লোগান, রাষ্ট্রদ্রোহ মামলায় ধৃত...Chinmoy Krishna Das Arrest: চিন্ময় দাস ব্রহ্মচারীর গ্রেফতারিতে উদ্বিগ্ন ভারত, বাংলাদেশকে কড়...
Bangladesh Chinmoy Das Arrest Abhishek Banerjee
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Abhishek Banerjee: কলকাতা বাদে পিছিয়ে থাকা পুরসভায় রদবদল? মমতাকে রিপোর্ট অভিষেকের!Abhishek Banerjee report to Mamata Banerjee on reshuffle in Municipalities
Read more »
Mamata Banerjee: আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব, শেষবেলায় উপনির্বাচনের প্রচারে মমতা!TMC supremo Mamata Banerjee appeals to vote for Party candidate in assembly byElections
Read more »
Abhishek Banerjee: সুপ্রিমো মমতাকে বিস্ফোরক রিপোর্ট অভিষেকের, গোষ্ঠীদ্বন্দ্বে হাতছাড়া ৩ কেন্দ্র!Abhishek Banerjee allegedly sent confidential report on party to Mamata Banerjee
Read more »
Mandarmani: রাজ্যকে না জানিয়েই মন্দারমনিতে বুলডোজার নীতি, হোটেল ভাঙায় স্তম্ভিত মুখ্যমন্ত্রী!Mamata Banerjee on Bulldozer action against Mandarmani Hotel demolish
Read more »
Task Force Meeting: ভিন রাজ্যে আলু রফতানি নয়, মুখ্যমন্ত্রীর কড়া বার্তায় নড়েচড়ে বসল টাস্ক ফোর্স!Task force ban export of patato from Bengal till further order by CM Mamata Banerjee
Read more »
Mamata Banerjee: ফেরীঘাটটা বড়মার নামে করে দিতে বলেছি, নৈহাটি-জয়ের পর ঘোষণা মমতার!CM Mamata Banerjee visit kali temple in Naihati after TMC win in assembly Byelection
Read more »
