What Clause bars Lionel Messi from playing exhibition match in India
Messi In India : ছিল ৮১৮০ কোটি টাকার ঝুঁকি! ভারতে কেন প্রীতি ম্যাচ খেললেন না মেসি! কোন শর্তে কিংবদন্তির 'পায়ে বেড়ি' পরেছে?লিয়োনেল মেসির চার শহরের হাইপ্রোফাইল ভারত সফরে তো অনেক কিছুই থাকল। ১০ লাখি 'মিট অ্যান্ড গ্রিট' সেশন থেকে ৭০ ফুটের মূর্তি উন্মোচন থেকে সচিন তেন্ডুলকর হয়ে জয় শাহ ও অনন্ত আম্বানির সঙ্গে দেখা! থাকবে কলঙ্কিত কলকাতার দুঃস্বপ্নের স্মৃতি। তবে এখন একটাই প্রশ্ন অনেক ফুটবলপ্রেমীর। যাঁর পরিচয় সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে, সেই এলএমটেন কেন মাঠে নেমে একবারও খেললেন না। ওই মেরেকেটে মজার পেনাল্টি শ্যুট থেকে পাসিং!প্রথমত) 'গোট' ট্যুরে ৩৮ বছরের ফুটবলারের প্রথম থেকেই খেলার কোনও পরিকল্পনা ছিল না। দ্বিতীয়ত) মেসিপ না খেলার নেপথ্যে বিরাট ফ্যাক্টর হয়ে গেল তাঁর আকাশছোঁয়া মূল্যের বিমা! বাঁ-পায়ের অসাধারণ জাদুকরের বাঁ-পায়ের বিমা করা হয়েছে ৯০০ মিলিয়ন মার্কিন ডলারে। ভারতীয় মুদ্রায় যা ৮১৮০ কোটি টাকা। মেসিরবিশ্বের অন্যতম ব্যয়বহুল ক্রীড়া বীমা পলিসি রয়েছে। এই বীমা মেসিকে তাঁর কেরিয়ার-হুমকির মতো কোনও আঘাত থেকে সৃষ্ট আর্থিক ক্ষতি থেকে রক্ষা করে। আর এই বিমায় স্পষ্ট ভাবে বলে দেওয়া আছে যে, মেসি তাঁর ক্লাব ইন্টার মায়ামি বা দেশ আর্জেন্টিনার হয়ে না খেললে অন্য কোনও ধরনের খেলায় অংশ নিতে পারবে না। ঠিক এই কারণেই মেসি কোনও প্রীতি ম্যাচ অংশ নিতে পারেননি। কারণ প্রীতি ম্যাচে খেলতে গিয়ে যদি মেসি কোনও ভাবে চোট পান, তাহলে তা বিমার আওতায় পড়বে না। তাই মেসি ৮১৮০ কোটি টাকার ঝুঁকি কোনও মতেই নিতে পারেননি।মেসির প্রসঙ্গে বলতেই হবে কিংবদন্তি বাস্কেটবল প্লেয়ার মাইকেল জর্ডনের কথা। 'শিকাগো বুলস'-এর সঙ্গে তাঁর চুক্তি হয়েছিল 'লাভ অফ দ্য গেম'। যার মানে চুক্তির শর্ত অনুযায়ী, জর্ডনের বিশ্বের কোথাও খেলতে কোনও বাধা ছিল না। 'খেলার প্রতি ভালোবাসা'য় তিনি ছিলেন মুক্ত। যে কোনও ব্যক্তির সঙ্গে যে কোনও জায়গায় এবং যে কোনও সময়ে তিনি খেলতে পারতেন কারেরা সম্মতি ছাড়াই। জর্ডনের চুক্তিতে বলা হয়েছিল যে, এই ম্যাচগুলোর সময়ে তিনি আহত হলেও শিকাগো বুলস তাঁকে টাকা দেবে। ১৯৮৪ সালে ৭ বছরের জন্য ৬৩ লক্ষ ডলারের রুকি চুক্তি হয়েছিল জর্ডন ও শিকাগো বুলসের। ১৯৮৮ সালে ৮ বছরের জন্য ২৫৭ লক্ষ ডলারের বিনিময়ে তাঁর চুক্তি নবীকরণ হয়েছিল। তাঁর শেষ দু'টি মরসুমে ছিল রেকর্ড ভাঙা এক বছরের চুক্তি। যার ফলস্বরূপ ১৯৯৭-৯৮ মরসুমের জন্য জর্ডনের বেতন দাঁড়িয়েছিল ৩ কোটি ৩১ লক্ষ ডলার! মেসির বিমা সুরক্ষার বিষয়ে জর্ডন সুলভ এরকম কোনও শর্তের কথা কখনই উল্লেখ করা হয়নি।মেসি ছাড়াও ফুটবলারদের মধ্যে পায়ের বিমা করানোর তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো , ডেভিড বেকহ্যাম ও গ্যারেথ বেল রয়েছেন। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরবলতে বলতে গোওওওল.
.. থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...Anant Ambani To Host Lionel Messi: সদলবলে মেসি থেকে গেলেন ভারতেই! রাতে 'বন্য' স্বাদ দেবেন আম্বানি...খেলাCovid vaccine rumours: কোভিডের ওই বাধ্যতামূলক ২টি ভ্যাকসিনেই বিগড়েছে শরীরের সব কল-কবজা? কমব...Zee Media won ENBA Awards: মর্যাদার এনবিএ-তে একাই ৯১ Zee! সাংবাদিকতার স্বকীয়তায় স্বীকৃতি, জ...SIR in Bengal: রাত পোহালেই SIR-এর খসড়া তালিকা! ৫৯ লক্ষ নাম বাদ? আশঙ্কার কালো মেঘ ২ কোটির মা...Birbhum Death: মাঠ পড়ে তৃণমূল বুথ সভাপতির রক্তাক্ত দেহ, ঘটনাস্থলে গিয়ে কঠিন প্রশ্ন তুললেন দ...Kolkata Metro: মেট্রোয় ব্যাগ দিয়ে দরজা আটকালেন মহিলা! তারপর... তাজ্জব কাণ্ড....Nuclear device lost in the Himalayas: ৬০ বছর আগে CIA-র কালো কীর্তি, নন্দাদেবীতে ফেলে আসে মার...
Leo Messi In India Lionel Messi In India Messi In India Stadium Lionel Messi In India News Messi India Messi En India
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Messi In India: मेसी के भारत दौरे के मुख्य आयोजक की कोर्ट में पेशी, 14 दिनों की पुलिस रिमांड में भेजा गयाफुटबॉल के दिग्गज खिलाड़ी लियोनेल मेसी के G.O.A.T इंडिया टूर 2025 के प्रमोटर और मुख्य आयोजक शतद्रु दत्ता को कोलकाता की बिधाननगर कोर्ट में पेश किया गया। सुनवाई के बाद अदालत ने आरोपी दत्ता को 14 दिन की पुलिस
Read more »
Messi In India: सॉल्ट लेक स्टेडियम में हुए बवाल पर जल्द रिपोर्ट सौंपेगी जांच समिति, AIFF का भी आया बयानअर्जेंटीना के स्टार फुटबॉलर लियोनल मेसी के भारत दौरे के दौरान कोलकाता के सॉल्ट लेक स्टेडियम में हुए बवाल पर जांच समिति जल्द रिपोर्ट सौंपेगी। कलकत्ता हाई कोर्ट के सेवानिवृत जज असीम कुमार रे
Read more »
Messi in India: वानखेड़े में सचिन और मेसी की हुई मुलाकात, मास्टर ब्लास्टर ने बताया सुनहरा पल; देखें तस्वीरेंअर्जेंटीना के स्टार फुटबॉलर लियोनल मेसी के भारत दौरे का आज दूसरा दिन है। मेसी कोलकाता और हैदराबाद के बाद अपने अगले पड़ाव के लिए रविवार को मुंबई पहुंचे। मेसी ने यहां कई कार्यक्रम
Read more »
Messi in India: भारत दौरे के आखिरी पड़ाव में आज दिल्ली पहुंचेंगे मेसी, पीएम मोदी से मिलेंगे; जानें कार्यक्रमअर्जेंटीना के दिग्गज फुटबॉल खिलाड़ी लियोन मेसी फिलहाल भारत दौरे पर हैं। मेसी का दौरा शनिवार को कोलकाता से शुरू हुआ और इसी दिन शाम को वह हैदराबाद भी पहुंचे थे। रविवार को मेसी
Read more »
Lionel Messi India Tour LIVE Update: साढ़े तीन बजे अरुण जेटली स्टेडियम पहुंचेंगेLionel Messi Goat India Tour: लियोनेल मेसी तीन दिन के भारत दौरे पर हैं। आज उनके दौरे का आखिरी दिन है और वह दिल्ली में रहेंगे।
Read more »
Messi GOAT INDIA Tour 2025: আবার বিপর্যয়ে মেসি! ভারত সফরের শেষদিনে দিল্লির আকাশপথে দুর্যোগ...থেমে গেল...100 Flights Cancelled including Leo Messi Delhi flight from Mumbai 300 Delayed Due To Delhi Smog Train Ops Hit Too where lakhs of fans are waiting for Football superstar
Read more »
