Report on BJP leader murder submitted to election commission
Lok Sabha Election 2024 : ময়নায় বিজেপি নেতার ভাইপো খুনে রিপোর্ট কমিশনে, মামলা দায়েরের অনুমতি হাইকোর্টে পুলিস তার মতো ময়নাতদন্ত করবে। ভিডিয়োগ্রাফি করতে হবে। আগামী দুদিন মৃতের পরিবার দেহ সংরক্ষণ করে রাখতে পারবে।ময়নায় বিজেপি নেতার ভাইপো খুন। রিপোর্ট তলব কমিশনের। সেই রিপোর্ট জমা পড়ল কমিশনে। পূর্ব মেদিনীপুরের ময়না থানা এলাকায় বিজেপি বুথ সভাপতি মৃন্ময় মিদ্যার ভাইপো দীনবন্ধু মিদ্যা দুদিন ধরে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার রাতে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। ক্ষতবিক্ষত দেহ একটি জলার ধারে গাছে ঝুলন্ত অবস্থায় ছিল। এই ঘটনায় তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তোলে বিজেপি। হাইকোর্টের তরফে মামলা দায়ের করার অনুমতিও মেলে। তবে দেহ কেন্দ্রের অধীন কোনও হাসপাতালে ময়নাতদন্তের দাবি জানিয়ে বিজেপির আবেদনে আপত্তি আদালতের। বিচারপতি জয় সেনগুপ্তর বক্তব্য,"এখনই এটা বলতে গেলে লিখতে হবে, রাজ্যের পরিকাঠামো ভেঙে পড়েছে। সেটা কি বাস্তব? আপাতত পুলিস তার মতো ময়নাতদন্ত করবে। ভিডিয়োগ্রাফি করতে হবে। আগামী দুদিন মৃতের পরিবার দেহ সংরক্ষণ করে রাখতে পারবে। সোমবার মামলার শুনানি করবে আদালত। কোনও বিধিভঙ্গ হয়েছে কি না সেদিন কোর্ট বিবেচনা করে পরবর্তী নির্দেশ দেবে।" উল্লেখ্য এই ময়নাতেই বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়ার খুনে কয়েকদিন আগে হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে। ময়নার বাকচায় যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এদিন শুভেন্দু অধিকারী তোপ দাগেন, বিজেপি কর্মী সুশান্ত মিদ্যার ভাইপোকে খুন করা হয়েছে। এটা করে তৃণমূলের একটাই উদ্দেশ্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ও কর্মীদের ভয় দেখানো। তৃণমূল এই কিশোরকে খুন করে একটাই বার্তা দিতে চাইছে যে তোমরা খুনি লুটেরা তৃণমূলের সঙ্গে থাক। নইলে তোমাদের পরিবারেরও এই একই অবস্থা হবে। পাশাপাশি শুভেন্দু আদালতকে ধন্যবাদও জানান। বলেন, আদালতকে ধন্যবাদ প্রাথমিকভাবে পরিবারের আবেদনে সাড়া দিয়েছেন। একইসঙ্গে শুভেন্দু অধিকারী আরও দাবি, পুলিস যদি নিখোঁজ অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিত, তাহলে এই মৃত্যু হত না। তোপ দাগেন,মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে ও এসপির মদতে গোটা পুলিসবাহিনী বাকচা, ভগবানপুর এলাকার গুন্ডাবাহিনীকে সক্রিয় করেছে। যে কারণে এই ধরনের ঘটনা ঘটল। শনিবার ময়না বাকচা জুড়ে বিজেপির প্রতিবাদ মিছিল সভা হবে বলেও হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা।(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরKolkata Record Temperature: কলকাতায় রেকর্ড গরম, ৫০ বছরে দ্বিতীয় সর্বোচ্চ! চলবে তাপপ্রবাহ, তা.
..Full Scorecard →Actor Fighting with Cancer: কেউ খোঁজ রাখেনি! ক্যানসারে শয্যাশায়ী 'ভূতের ভবিষ্যৎ'-এ...Lok Sabha Election 2024: ময়নায় বিজেপি নেতার ভাইপো খুনে রিপোর্ট কমিশনে, মামলা দায়েরের অনুমত...Yuvraj Singh | T20 World Cup 2024: বিরাট-রোহিতের অবসর! বিশ্বকাপে বিরাট দায়িত্বে যুবি, বোর্...Gaighata News: রক্তমাখা রুমাল, কালো গামছা-গ্লাভস, দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ শিক্ষক ভাইয়ের...
BJP Leader Murder Election Commission
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Lok Sabha Election 2024: প্রথম চারঘণ্টায় এগিয়ে বাংলা, তুফানি ভোটের হারে চিন্তায় বিজেপি!Lok Sabha Election 2024 phase 1 Election commision poll vote percentage west bengal at first position
Read more »
Lok Sabha Election 2024: Chirag Paswan ने Tejashwi Yadav को लिखा पत्र, भड़की Misa BhartiLok Sabha Election 2024: Chirag Paswan ने Tejashwi Yadav को लिखा पत्र, भड़की Misa Bharti
Read more »
PM मोदी बोले- राहुल को वायनाड में संकट दिख रहा: नांदेड़ रैली में कहा- जैसे अमेठी छोड़कर भागना पड़ा, वैसे वा...Lok sabha Election 2024 | PM Narendra Modi Maharashtra Karnataka election campaign updates
Read more »
Lok Sabha Election 2024: প্রথম দফার ভোট মিটতেই প্রয়াত বিজেপি প্রার্থী!! BJP Lok Sabha candidate from Moradabad Kunwar Sarvesh passes away in Delhi
Read more »
West Bengal Lok Sabha Election 2024: কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় অসন্তুষ্ট বিজেপি, চেপে রাখলেন না দলের নেতাBJP is not satisfied in the role of Central Force says Shamik Bhattacharyya
Read more »
