AAP Leader Lucky Oberoi Shot Dead in Broad Daylight in Jalandhar
Leader shot dead: রক্তমাখা সকাল! গুরুদ্বারের সামনেই নামী নেতার গাড়ি ঘিরল বাইক, ২ আরোহীর হাতে. গুড়ুম-গুড়ুম. লুটিয়ে পড়লেন. Leader shot dead: রক্তমাখা সকাল! গুরুদ্বারের সামনেই নামী নেতার গাড়ি ঘিরল বাইক, ২ আরোহীর হাতে.
Leader shot dead: রক্তমাখা সকাল! গুরুদ্বারের সামনেই নামী নেতার গাড়ি ঘিরল বাইক, ২ আরোহীর হাতে... গুড়ুম-গুড়ুম... লুটিয়ে পড়লেন... Leader shot dead: রক্তমাখা সকাল! গুরুদ্বারের সামনেই নামী নেতার গাড়ি ঘিরল বাইক, ২ আরোহীর হাতে... গুড়ুম-গুড়ুম... লুটিয়ে পড়লেন... AAP Leader Lucky Oberoi Shot Dead: গুরুদ্বারের সামনে আম আদমি পার্টি নেতাকে গুলিতে ঝাঁঝরা। দুই আততায়ী বাইকে করে এসে তাঁর ওপর গুলি চালায়। গাড়িতে থাকা অবস্থায় তাঁর পাঁচটি গুলি লাগে। তাঁকে সঙ্গে সঙ্গে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান।শুক্রবার সাতসকালে রক্তাক্ত কাণ্ড। গুলিতে ঝাঁঝরা করা হয়েছে আপ নেতাকে। গাড়ির ভিতর বসে থাকা অবস্থাতেই একের পর এক গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনাটি পঞ্জাবের জলন্ধরের। আপ নেতা লাকি ওবেরয়কে প্রকাশ্য গুলি করে খুনের অভিযোগে তীব্র চাঞ্চল্য। শুক্রবার জলন্ধরের মডেল টাউন এলাকায় একটি গুরুদ্বারের সামনে এই নৃশংস ঘটনাটি ঘটে।পুলিস ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে সকাল ৭:৩০ থেকে ৭:৫৫ মিনিটের মধ্যে। লাকি ওবেরয় তাঁর প্রতিদিনের রুটিন মেনে মডেল টাউনের 'সিং সভা' গুরুদ্বারে প্রার্থনা সেরে বেরিয়ে নিজের 'থার' গাড়িতে বসেছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাকি ওবেরয় যখন গুরুদ্বারের সামনে নিজের গাড়ি পার্ক করছিলেন, ঠিক সেই সময় বাইকে আসা দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা সুপরিকল্পিতভাবে ওবেরয়ের গতিবিধির ওপর নজর রাখছিল। প্রায় ৮ থেকে ১০ রাউন্ড গুলি চালানো হয়েছে। যার মধ্যে ৫টি বুলেট লাকি ওবেরয়ের শরীরে বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। জলন্ধর জুড়ে বর্তমানে থমথমে পরিস্থিতি। ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিস ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। ডেল টাউন এলাকায় বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পঞ্জাব পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অপরাধীদের ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে এবং দ্রুত তাদের গ্রেফতার করা হবে। উল্লেখ্য, লাকি ওবেরয় কেবল একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন না, তিনি পেশায় একজন ফিন্যান্সিয়ার এবং প্রপার্টি ব্যবসায়ীও ছিলেন। তিনি আপ-এর জলন্ধর ক্যান্টনমেন্ট কেন্দ্রের ইন-চার্জ রাজবিন্দর থিয়ারার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর স্ত্রী সিমরজোত কৌর গত বছর আপ-এর টিকিটে পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।এই ঘটনার পর পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং বর্তমান আপ সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছে বিরোধী দলগুলি। বিধানসভার বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া বলেন, 'পঞ্জাবে আইনশৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। যদি খোদ শাসক দলের নেতারাই নিরাপদ না থাকেন, তবে সাধারণ মানুষের কী হবে?' বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এবং আকালি দল নেতা বিক্রম সিং মজিঠিয়া এই ঘটনাকে পঞ্জাবের জন্য 'কালো দিন' হিসেবে বর্ণনা করেছেন। মজিঠিয়া অভিযোগ করেন যে, রাজ্যে এখন খুনের ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরআশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...Mamata Banerjee Vs ECI: মমতার ঐতিহাসিক 'সুপ্রিম' সওয়াল! 'নাটক' বলছে সিপি...West Bengal Budget 2026: ভোটমুখী বাংলায় বাজেটে মেগা চমক মমতার! বাড়ল লক্ষ্মীর ভান্ডার থেকে D...দেশDaspur: মরলে মরুক, বিয়েটা করবই! জেঠিমার দেহ ক্লাবের ফ্রিজে রেখে বরবেশে মণ্ডপে হাজির সৌরেন...রাজ্যBengal Weather Update: যাওয়ার আগে শেষ কামড় শীতের! উইকেন্ডে নামবে পারদ...Mid-Air Scare: মাঝ আকাশে ভয়ংকর বিপত্তি! ইঞ্জিনে দাউদাউ করে জ্বলে উঠল আগুন, কলকাতা বিমানবন্দর...
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Jalpaiguri: রাতে পাশ থেকে উঠে গেল স্ত্রী, টেরই পেল না স্বামী! নাকি প্রতিবেশীদের কথাই সত্যি...Housewifes dead body recovered from field in Nagrakata in Jalpaiguri
Read more »
लीबिया के पूर्व तानाशाह गद्दाफी के बेटे की हत्या: घर में घुसकर गोली मारी; चुनाव लड़ने की तैयारी कर रहे थेLibya Gaddafi son Saif al-Islam shot dead. Follow latest updates on the murder of Muammar Gaddafis son.
Read more »
Punjab: AAP leader Lucky Oberoi shot dead inside his car in JalandharAAP leader Lucky Oberoi was shot multiple times outside a gurdwara in Jalandhar, succumbing to injuries as police launched an investigation.
Read more »
जालंधर में AAP नेता को 3 गोलियां मारीं, हालत गंभीर: माथा टेकने गुरुद्वारे आए थे, स्कूटर पर आए आरोपियों ने फ...Jalandhar AAP leader Lucky Obrai shot 5 times in Model Town. Follow Latest Updates.
Read more »
Mine Tragedy: অবৈধ খনিতে ভয়াবহ বিস্ফোরণ! প্রাণ হারালেন একাধিক শ্রমিক, মৃত কমপক্ষে...Meghalaya Mine Tragedy at least 18 Dead in Massive Explosion at Illegal Coal Mine
Read more »
सत्ताधारी नेत्याची 5 गोळ्या घालून हत्या, कार पार्क करत असतानाच झाडल्या गोळ्या, राज्य हादरलंAAP Leader Shot Dead in Punjab: प्राथमिक माहितीनुसार, मॉडेल टाउन येथील गुरुद्वारा साहिबच्या बाहेर ओबेरॉय यांच्यावर अनेक गोळ्या झाडण्यात आल्या. लकी ओबेरॉय गाडीत बसले होते. त्यांना यावेळी पाच गोळ्या लागल्या.
Read more »
