Kasba Mysterious death: বাবা, মায়ের ঝুলন্ত... বাবার সঙ্গেই বাধা আড়াই বছরের নিথর ছেলে! এবার হাড়হিম হালতু...

Kolkata Family Mysterious Death News

Kasba Mysterious death: বাবা, মায়ের ঝুলন্ত... বাবার সঙ্গেই বাধা আড়াই বছরের নিথর ছেলে! এবার হাড়হিম হালতু...
Kasba Mysterious DeathKolkata Family Mysterious Death AgainHusband Wife Son Found Dead
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 52 sec. here
  • 6 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 38%
  • Publisher: 63%

Kolkata Family Mysterious death News: সোমবার বিকালে শেষ দেখা যায় সন্তান সহ এই দম্পতিকে। সোমনাথ নিজের অপারেশন জন্য টাকা ধার নিয়েছিলেন বলেও জানা যাচ্ছে।

কসবা, মধ্যমগ্রাম, বেহালা, ট্যাংরার পর এবার হালতু। হালতুতে ট্যাংরাকাণ্ডের ছায়া। একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু হালতুতে। হাড়হিম ঘটনা হালতুতে!বাবা, মায়ের ঝুলন্ত দেহের সঙ্গেই উদ্ধার আড়াই বছরের সন্তানের নিথর দেহ। বাবার সঙ্গে বাধা অবস্থায় ছিল আড়াই বছরের শিশুপুত্রের দেহ। একই ঘর থেকে মেলে ৩ জনের দেহ। সন্তানকে খুন করেই কি আত্মঘাতী দম্পতি? কারণ, ঘটনাস্থল থেকে মিলেছে সুইসাইড নোট। সুইসাইড নোটে ২ জনের নাম উল্লেখ। সম্পত্তিগত বিবাদ চলছিল বলে মনে করা হচ্ছে। মৃতদের নাম সোমনাথ রায় , সুমিত্রা রায় ও রুদ্রনীল রায় । সোমবার বিকালে শেষ দেখা যায় সন্তান সহ এই দম্পতিকে। তারপরই এদিন ঘরের মধ্যে থেকে মিলল স্বামী-স্ত্রী ও সন্তানের নিথর দেহ। স্বামী-স্ত্রীর দেহ পাশাপাশি ঝুলছিল। বাবা সোমনাথ রায়ের ঝুলন্ত দেহের সঙ্গে বাধা অবস্থায় ছিল শিশুপুত্র রুদ্রনীলের স্পন্দনহীন দেহ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ট্যাংরার মতোই এক্ষেত্রেও বাড়িতে আসছিলেন পাওনাদারেরা। অনেক ঋণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সোমনাথ নিজের অপারেশন জন্য টাকা ধার নিয়েছিলেন বলেও জানা যাচ্ছে। দেনার দায়েই একমাত্র ছেলেকে খুন করে বাবা-মা নিজেরা আত্মঘাতী কিনা, খতিয়ে দেখছে পুলিস। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে হোমিসাইড ও ফিংগারপ্রিন্ট এক্সপার্ট টিম। গত দু-সপ্তাহে এই নিয়ে চতুর্থ ঘটনা। উল্লেখ্য, ট্যাংরাকাণ্ডে স্ত্রী-বউদি ও নিজের মেয়েকে খুনের দায়ে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর, গতকাল-ই দে পরিবারের ছোটো ভাই প্রসূন দে-কে গ্রেফতার করেছে পুলিস। ব্যবসায় মন্দা, আর্থিক টানাপোড়েন, বাজারে কোটি কোটি টাকা দেনার দায়ে ২ নাবালক-নাবালিকা সহ পরিবারের ৬ জন-ই আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ট্যাংরায়। ৩ জন মারা যান। ৩ জন বেঁচে আছেন। Himani Narwal Murder: 'ফোন করে বাড়িতে ডেকে সেক্স করতেন, তারপর.

..' হিমানী খুনে বিস্ফোরক স্বীকারোক্তি বিবাহিত সচিনের! এরপর গত শুক্রবার বেহালার অফিস ঘরে উদ্ধার হয় অটিজম আক্রান্ত মেয়ে ও বাবার ঝুলন্ত দেহ। অবসাদ থেকেই মেয়েকে সঙ্গে করে নিয়ে গিয়ে বাবা-মেয়ে দুজনেই আত্মঘাতী হন বলে মনে করা হচ্ছে। ওদিকে মধ্যমগ্রামে উদ্ধার হয় মা-মেয়ের দেহ। বিছানায় পড়েছিল ৫ বছরের মেয়ের প্রাণহীন দেহ। আর রান্নাঘর থেকে মেলে মায়ের দেহ। মেয়েকে খুন করে মা আত্মঘাতী হয় বলে প্রাথমিকভাবে ধারনা। এখানেও উঠে আসে, টাকা ধার নেওয়ার কথা। তারপরই আবার হালতুর এই ঘটনা। Tangra Tripple Murder | Prasun Dey: স্ত্রী রোমিকে সঙ্গে নিয়ে একমাত্র মেয়েকেও খুন! কীভাবে? হাড়হিম স্বীকারোক্তি প্রসূন দে-র... Disclaimer: আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...কলকাতা পুলিস হেল্পলাইন ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরKolkata Family Mysterious death in Kasba, husband wife and 3 years old son 3 members from same family found dead inside home

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Kasba Mysterious Death Kolkata Family Mysterious Death Again Husband Wife Son Found Dead Tangra Tripple Murder

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Birbhum Shocker: জঙ্গল থেকে উদ্ধার যুগলের ঝুলন্ত দেহ! সাতসকালে প্রকাশ্যে হাড়হিম করা ঘটনা...Birbhum Shocker: জঙ্গল থেকে উদ্ধার যুগলের ঝুলন্ত দেহ! সাতসকালে প্রকাশ্যে হাড়হিম করা ঘটনা...Couples Hanging Bodies Rescued from the Jungle of found in birbhum bakreswar
Read more »

IND Vs PAK | ICC Champions Trophy 2025: যতই জোর লাগাও এবার কিন্তু...আইআইটি বাবার ভারত-পাক ম্যাচের ভবিষ্যদ্বাণী ভাইরালIND Vs PAK | ICC Champions Trophy 2025: যতই জোর লাগাও এবার কিন্তু...আইআইটি বাবার ভারত-পাক ম্যাচের ভবিষ্যদ্বাণী ভাইরালIIT Babas Bold Take On IND Vs PAK Champions Trophy Match
Read more »

South 24 Prgs: বাবা বাড়িতে পা দিতেই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিল ছেলে, কেন এত রাগ...South 24 Prgs: বাবা বাড়িতে পা দিতেই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিল ছেলে, কেন এত রাগ...South 24 Prgs: বাবা বাড়িতে পা দিতেই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিল ছেলে, কেন এত রাগ...
Read more »

Bangladesh| Khaleda Zia: বাংলাদেশ এখন অত্যন্ত সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, ইউনূসের মাথাব্যথা এবার খালেদা জিয়া!Bangladesh| Khaleda Zia: বাংলাদেশ এখন অত্যন্ত সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, ইউনূসের মাথাব্যথা এবার খালেদা জিয়া!Bangladesh| Khaleda Zia: বাংলাদেশ এখন অত্যন্ত সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে , ইউনূসের মাথাব্যথা এবার খালেদা জিয়া!
Read more »

New Road in Howrah: দীর্ঘ ১৫ বছরের দুর্ভোগের অবসান! পাড়ার পথই ন্যাশনাল হাইওয়ের সঙ্গে এবার জুড়ে দিচ্ছে কোনা এক্সপ্রেসওয়েকে...New Road in Howrah: দীর্ঘ ১৫ বছরের দুর্ভোগের অবসান! পাড়ার পথই ন্যাশনাল হাইওয়ের সঙ্গে এবার জুড়ে দিচ্ছে কোনা এক্সপ্রেসওয়েকে...New Road after 15 years in Howrah road connecting national highway with kona expressway
Read more »

Girl suffering from critical illness: খুদে মেয়ের বিরল রোগ! চিকিত্‍সার খরচ শুনেই আতঙ্কে দিনমজুর বাবা, অসহায় মায়ের...Girl suffering from critical illness: খুদে মেয়ের বিরল রোগ! চিকিত্‍সার খরচ শুনেই আতঙ্কে দিনমজুর বাবা, অসহায় মায়ের...Malda little girl Moumita suffering from critical illness lot of money needed to save her live
Read more »



Render Time: 2026-04-02 22:42:32