62 Flights arrival and departure cancelled at Kolkata Airport due to extreme heavy cloudburst rainfall
Kolkata Airport : অ্যারাইভাল থেকে ডিপার্চার, একের পর এক ফ্লাইট বাতিল! বৃষ্টি বিপর্যস্ত কলকাতা বিমানবন্দর. Kolkata Cloudburst : গত প্রায় চার দশকে সেপ্টেম্বর মাসে আলিপুরে একদিনে এত বৃষ্টি হয়নি। গত ২৪ ঘণ্টার বৃষ্টি ২৫১.
Kolkata Airport: অ্যারাইভাল থেকে ডিপার্চার, একের পর এক ফ্লাইট বাতিল! বৃষ্টি বিপর্যস্ত কলকাতা বিমানবন্দর... Kolkata Cloudburst: গত প্রায় চার দশকে সেপ্টেম্বর মাসে আলিপুরে একদিনে এত বৃষ্টি হয়নি। গত ২৪ ঘণ্টার বৃষ্টি ২৫১.৪ মিলিমিটার। এরমধ্যে বালিগঞ্জে সর্বোচ্চ ৩০০ মিলিমিটার।ভয়ংকর প্রবল বৃষ্টির জেরে স্তব্ধ কলকাতা বিমানবন্দরও। ব্যাহত বিমান পরিষেবা। কলকাতায় ৩০টি উড়ানের আসা ও কলকাতা থেকে ৩২টি উড়ানের ডিপার্চার বাতিল করা হয়েছে। ১১টি ফ্লাইট আসে দেরিতে। ৩১টি ফ্লাইট ছাড়ে দেরিতে। রাতভর বৃষ্টি ও তার জেরে গোটা শহর জলমগ্ন, জলমগ্ন কলকাতা বিমানবন্দরও। যারফলেই কলকাতা বিমানবন্দরে একাধিক বিমান বাতিল ও বেশ কিছু বিমান দেরিতে ওঠানামা করছে।পরিসংখ্যান বলছে, গত প্রায় চার দশকে সেপ্টেম্বর মাসে আলিপুরে একদিনে এত বৃষ্টি হয়নি। এত বৃষ্টি সেপ্টেম্বরের কলকাতা দেখেছিল, ৭৮ এবং ৮৬ সালে। ১৯৭৮ সালের ২৮ সেপ্টেম্বর ৩৭০ মিমি বৃষ্টি হয়েছিল আলিপুরে এবং ২৬ সেপ্টেম্বর ১৯৮৬ বৃষ্টি হয়েছিল ২৬০ মিমি। আর এবার গত ২৪ ঘণ্টার বৃষ্টি ২৫১.৪ মিলিমিটার। এরমধ্যে বালিগঞ্জে সর্বোচ্চ ৩০০ মিলিমিটার। রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বৃষ্টি হয়েছে- বালিগঞ্জে ৩০০ মিলিমিটার, মুকুন্দপুরে ২৮০ মিলিমিটার, গড়িয়াহাটে ২৬২ মিলিমিটার, যাদবপুরে ২৫৮ মিলিমিটার, কসবায় ২৪৬ মিলিমিটার, আলিপুরে ২৪৭ মিলিমিটার, ভবানীপুরে ২৪৩ মিলিমিটার, সন্তোষপুরে ২২৭ মিলিমিটার, বেহালায় ২১৫ মিলিমিটার, মানিকতলায় ২১৩ মিলিমিটার, কাঁকুড়গাছিতে ২৫৬ মিলিমিটার, সল্টলেকে ২৭৮ মিলিমিটার, নিউটাউনে ২৩৪ মিলিমিটার। শহরের জল নামাতে ৩৩৯টি অতিরিক্ত পাম্প সচল করেছে কলকাতা পুরসভা। সকাল থেকে লকগেট খোলা থাকায় পাম্প চালানো যায়নি। কারণ তাতে, তাতে গঙ্গার জল শহরে ঢোকার সম্ভাবনা ছিল। ১২টার পর থেকে হাই টাইড থাকায় লকগেট বন্ধ করে ৩৩৯টি পাম্প সচল করা হয়। এছাড়া ২৫টি পোর্টেবল পাম্পও কাজে লাগানো হচ্ছে। কন্ট্রোল রুম থেকে চলছে ২৪ ঘণ্টার নজরদারি। শহরের জল নামানোর জন্য অত্যাধুনিক মেশিনও ব্যবহার করা হচ্ছে। Kolkata cloudburst: ৬ ঘণ্টায় ২৫১! ভয়াল রাক্ষুসে মেঘভাঙা বৃষ্টি কলকাতায় ভাঙল সব রেকর্ড! কীভাবে 'ক্লাউডবার্স্ট' কলকাতায়?(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরটেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।Kolkata Cloudburst: জলবন্দি 'লাইফলেস' শহরকে সচল করতে কী ব্যবস্থা পুরসভার... উত্তর থেকে দক্ষিণ, কোথায় কত পাম্প-মেশিন...লাইফ স্টাইলBengal Weather: দুর্যোগের জের, আজ থেকেই কলকাতার স্কুলগুলিতে পুজোর ছুটি ঘোষণাDurga Puja 2025: দ্বিতীয়ায় পূজিত দেবী ব্রহ্মচারিণী! মা দুর্গার এই রূপের বৈশিষ্ট্য কী? পুজোর...কলকাতাখেলাChinese K-Visa: ট্রাম্প দরজা বন্ধ করতেই 'ভারতীয়' মেধাবীদের কাজ দিতে মরিয়া চিন! সবা...
Kolkata Cloudburst Kolkata Heavy Rainfall Flights Arrival And Departure Cancelled
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Bengal Weather: ৫ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি, জলের তলায় কলকাতা! ২-৩ ঘণ্টায় ফের ভাসতে চলেছে শহর...weather update heavy rain alert depression kolkata south bengal north bengal thunderstorm districts durga puja
Read more »
Trains Cancelled: জলের তলায় রেললাইন! বাতিল একগুচ্ছ ট্রেন, নাজেহাল প্রশাসন...Railway tracks submerged in kolkata Multiple trains halted administration in trouble
Read more »
Kolkata Rain Death: ঘর থেকে বেরিয়ে দু-পা হাঁটতেই বিদ্যুৎস্পৃষ্ট! ভয়ংকর মারণ বৃষ্টি কলকাতায় কাড়ল ৭ প্রাণ...Kolkata heavy rain death toll reaches to 7 due to waterlogging and electrocuted
Read more »
Kolkata cloudburst: ৬ ঘণ্টায় ২৫১! ভয়াল রাক্ষুসে মেঘভাঙা বৃষ্টি কলকাতায় ভাঙল সব রেকর্ড! কীভাবে ক্লাউডবার্স্ট কলকাতায়?Kolkata cloudburst: Kolkata hit by cloudburst 250 mm rainfall in 6 hours, how cloudburst happen in Kolkata
Read more »
Kolkata Cloudburst: জলবন্দি লাইফলেস শহরকে সচল করতে কী ব্যবস্থা পুরসভার... উত্তর থেকে দক্ষিণ, কোথায় কত পাম্প-মেশিন...Kolkata Cloudburst: 339 pumps deployed to bring back life and motion in submerged waterlogged Kolkata
Read more »
Cloudburst in Kolkata?: মধ্যরাতের অন্ধকারে কলকাতার মাথায় ভাঙল বজ্রবৃষ্টি ভর্তি মেঘ? ভয়াল বৃষ্টিরহস্য ভেদ করল আবহাওয়া দফতর...Kolkata Rain from Cumulonimbus clouds no Cloudburst record breaking torrential rain hits Kolkata puja will be spoiled
Read more »
