Kolkata: মনের জোরে লড়তে হবে বাঁচার লড়াই! হেমলক সোসাইটির শহরে প্রথমবার অ্যান্টি সুইসাইডাল হেল্প ডেস্ক...

Anti-Suicidal Help Desk News

 Kolkata: মনের জোরে লড়তে হবে বাঁচার লড়াই! হেমলক সোসাইটির শহরে প্রথমবার অ্যান্টি সুইসাইডাল হেল্প ডেস্ক...
Anti-Suicidal Help Desk In KolkataAnti-Suicidal Help Desk First Time In KolkataFirst Time In Kolkata Anti-Suicidal Help Desk
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 127 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 68%
  • Publisher: 63%

Anti-suicidal Help Desk First time in Kolkata to give free counselling to people on road

Anti-suicidal Help Desk | Kolkata: মনের জোরে লড়তে হবে বাঁচার লড়াই! 'হেমলক সোসাইটি'র শহরে প্রথমবার 'অ্যান্টি সুইসাইডাল হেল্প ডেস্ক'. First time in Kolkata Anti-suicidal Help Desk: ৫ মিনিটের কাউন্সেলিং-ই বাঁচাতে পারে অমূল্য এক জীবন। কিয়স্ক বসিয়ে পথচলতি মানুষের ফ্রি কাউন্সেলিং।অয়ন ঘোষাল: যেন কোনও সংক্রামক ব্যাধি! শহরের একের এক ঘটনায় ছড়িয়ে পড়ছে সেই 'সংক্রমণ'! ঠিক এতটাই ভয়ংকর, এতটাই উদ্বেগের.

Anti-suicidal Help Desk | Kolkata: মনের জোরে লড়তে হবে বাঁচার লড়াই! 'হেমলক সোসাইটি'র শহরে প্রথমবার 'অ্যান্টি সুইসাইডাল হেল্প ডেস্ক'... First time in Kolkata Anti-suicidal Help Desk: ৫ মিনিটের কাউন্সেলিং-ই বাঁচাতে পারে অমূল্য এক জীবন। কিয়স্ক বসিয়ে পথচলতি মানুষের ফ্রি কাউন্সেলিং।অয়ন ঘোষাল: যেন কোনও সংক্রামক ব্যাধি! শহরের একের এক ঘটনায় ছড়িয়ে পড়ছে সেই 'সংক্রমণ'! ঠিক এতটাই ভয়ংকর, এতটাই উদ্বেগের... আর তাই শহর এক বেসরকারি হাসপাতাল নিল অভিনব উদ্যোগ। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে খুব-ই প্রাসঙ্গিক এক পদক্ষেপ। জনবহুল এলাকায় কলকাতার প্রথম অ্যান্টি-সুইসাইডাল হেল্প ডেস্ক চালু করল শহরের এক বেসরকারি হাসপাতাল। কারণ এই শহরেই ঘটে চলেছে প্রিয়জনকে নিয়ে একের পর এক আত্মহত্যার ঘটনা। ঘটনা ১, ট্যাংরার চিত্ত নিবাস। পরিবারের ৩ সদস্যকে খুন করে বাকি ৩ সদস্যের গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে আত্মহত্যার চেষ্টা। ঘটনা ২, বেহালা শকুন্তলা পার্ক। ২২ বছরের অটিজম আক্রান্ত মেয়েকে নিয়ে বন্ধ অফিস ঘরে আত্মহত্যা বাবার। ঘটনা ৩, মধ্যমগ্রাম। ফুটফুটে ৫ বছরের কন্যা সন্তানকে প্রথমে খুন করে পাশেই আত্মঘাতী ২৫ বছরের গৃহবধূ। ঘটনা ৪, কসবার হালতু। আড়াই বছরের নিষ্পাপ পুত্রকে বুকে জড়িয়ে ধরে আত্মঘাতী বাবা। পাশেই ঝুলছে মায়ের নিথর দেহ। পরপর সামনে আসা এই সমস্ত ঘটনা ছাড়াও রয়েছে কলকাতা মেট্রোর গিরীশ পার্ক, এসপ্ল্যানেড, কালীঘাট সহ একাধিক স্টেশনে গত ৬ মাসে একের পর এক আত্মঘাতী ঝাঁপ। যা ইঙ্গিত দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, জীবনযুদ্ধে কোথাও হেরে যাচ্ছে ও হারিয়ে যাচ্ছে আমাদের চারপাশের বেশকিছু মানুষ। কিন্তু ঈশ্বরের দান এই জীবন তো একটাই। দাঁতে দাঁত চেপে মনের জোরে কঠিন লড়াইটুকু উতরে দিতে পারলেই আবার জীবন সুন্দর। কিন্তু একেবারে কোণঠাসা এবং জীবন নিয়ে বীতশ্রদ্ধ মানুষজন অনেকক্ষেত্রেই কাউন্সেলিংয়ের ধার ধারেন না। অথচ একটা ৫ মিনিটের কাউন্সেলিং-ই বাঁচাতে পারে অমূল্য এক জীবন। তাই আজ থেকে শহরের এক বেসরকারি হাসপাতাল উদ্যোগ নিয়ে কলকাতা শহরের অত্যন্ত জনবহুল কিছু রাস্তায় কিয়স্ক বসিয়ে পথচলতি মানুষের ফ্রি কাউন্সেলিং ড্রাইভ শুরু করল।পাশাপাশি হাতে হাতে বিলি করা হল অ্যান্টি-সুইসাইডাল লিফলেট। কারণ, এই লড়াই বাঁচার লড়াই। লাগাতার এই ড্রাইভ চলবে শহরের উত্তর থেকে দক্ষিণ, শহরতলি থেকে জেলাতেও। বেছে নেওয়া হবে বাস টার্মিনাস, রেল স্টেশন, মেট্রো স্টেশনগুলিকে। এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।Kedarnath: কেদারে ম্যাজিক! গৌরীকুণ্ড থেকে ধুঁকতে-ধুঁকতে হাঁটার দিন শেষ, ১২ ঘণ্টার পথ যেতে সময় লাগবে মাত্র ৩৬ মিনিট! Kedarnath: কেদারে ম্যাজিক! গৌরীকুণ্ড থেকে ধুঁকতে-ধুঁকতে হাঁটার দিন শেষ, ১২ ঘণ্টার পথ যেতে সময় লাগবে মাত্র ৩৬ মিনিট!Tangra Tripple Murder | Prasun Dey: বাচ্চারা নেই, আতঙ্কে জানলা খুলছে না প্রতিবেশীরা! ট্যাংরা কাণ্ডের প্রসূনকে পাড়ায় দেখে...Ram Mandir Terror Plan: অযোধ্যাকাণ্ড! ভয়াবহ নাশকতার ছকে মুহূর্তে ধ্বংস হয়ে যাচ্ছিলেন রামলালা! রামমন্দির উড়িয়ে দিচ্ছিল পড়শিদেশ?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Anti-Suicidal Help Desk In Kolkata Anti-Suicidal Help Desk First Time In Kolkata First Time In Kolkata Anti-Suicidal Help Desk Kolkata City News

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

कोलकाता रेप-मर्डर केस, ‘कहां गए दो गवाह’: पिता बोले- क्यों नहीं दर्ज हुए उनके बयान, CBI ने असली कातिल को नह...कोलकाता रेप-मर्डर केस, ‘कहां गए दो गवाह’: पिता बोले- क्यों नहीं दर्ज हुए उनके बयान, CBI ने असली कातिल को नह...Kolkata RG Kar Medical College Hospital Trainee Doctor Rape-Murder Case.
Read more »

Kolkata Tangra Murder Case: ট্যাংরায় কখন কীভাবে খুন ২ মহিলা ও কিশোরী? স্পষ্ট হয়ে গেল ময়নাতদন্তের রিপোর্টে!Kolkata Tangra Murder Case: ট্যাংরায় কখন কীভাবে খুন ২ মহিলা ও কিশোরী? স্পষ্ট হয়ে গেল ময়নাতদন্তের রিপোর্টে!Kolkata Tangra Murder Case update PM findings says 3 women were killed when and how
Read more »

Health Update: ডাক্তারখানায় যাওয়ার নামে গাড়ি ছুটিয়ে ধাক্কা মারে বাবা! কেমন আছে ট্যাংরার নাবালক?Health Update: ডাক্তারখানায় যাওয়ার নামে গাড়ি ছুটিয়ে ধাক্কা মারে বাবা! কেমন আছে ট্যাংরার নাবালক?Kolkata Tangra Murder Case Health Update of 3 injured how is the minor boy now
Read more »

Kalyan Banerjee: শোভন-রত্নার বিবাহবিচ্ছেদের লড়াই, শ্বশুরকে কালারফুল আক্রমণ কল্যাণের!Kalyan Banerjee: শোভন-রত্নার বিবাহবিচ্ছেদের লড়াই, শ্বশুরকে কালারফুল আক্রমণ কল্যাণের!Kalyan Banerjee attacks Dulal Chandra Das as Colourful Leader in Sovan Chantterjee Ratna Chatterjee divorce case
Read more »

Panagarh Accident: সুতন্দ্রার গাড়ি এত জোরে চলছিল, তো এর সঙ্গীরা বারণ করল না কেন!Panagarh Accident: সুতন্দ্রার গাড়ি এত জোরে চলছিল, তো এর সঙ্গীরা বারণ করল না কেন!panagarh eve teasing incident sutandra chatterjee mother sensational question
Read more »

Wasim Akram-Waqar Younis: ওয়াসিম-ওয়াকারকে দিতে হবে ৩৫ কোটি! কোর্টে দেখা হবে, বিস্ফোরক বাংলাদেশের কোচ...Wasim Akram-Waqar Younis: ওয়াসিম-ওয়াকারকে দিতে হবে ৩৫ কোটি! কোর্টে দেখা হবে, বিস্ফোরক বাংলাদেশের কোচ...Bangladesh coach to file Rs 35 crore defamation case against Wasim Akram And Waqar Younis
Read more »



Render Time: 2026-04-02 09:11:58