Jay Shah Going To Leave BCCI Soon For This Unavoidable Reason
Jay Shah To Be Named ICC Chairman: বাধ্য হয়েই বিসিসিআই ছাড়ছেন জয় শাহ। আইসিসি-র গুরুদায়িত্ব পেতে চলেছেন বিসিসিআই সচিব। এই খবরেই কার্যত পড়ে গেল সিলমোহর।গত জুলাই মাসে যে খবরে ভারতীয় খবরে ঝড় উঠেছিল, সেই খবরেই কার্যত সিলমোহর পড়ে গেল। ভারতীয় ক্রিকেট বোর্ড ছাড়তে চলেছেন জয় শাহ। বিসিসিআই সচিবকে এবার দেখা যাবে আইসিসি-তে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ারম্য়ান পদে বসতে চলেছেন জয়। গ্রেগ বার্কলের জুতোয় পা গলাতে চলেছেন তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মের সূত্র নিশ্চিত করেছে এই খবর। মাত্র ৩৫ বছর বয়সে জয় যদি আগামীর আইসিসি চেয়ারম্য়ান হন, তাহলে তিনি কনিষ্ঠতম হিসাবে এই ইতিহাস লিখবেন।বার্কলে আইসিসি-র ডিরেক্টরদের পাশাপাশি ক্রিকেটে অস্ট্রেলিয়ার চেয়ার মাইক বেয়ার্ডের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করে জানিয়েছেন যে, তাঁর তৃতীয়বারের জন্য় এই পদে বসার বিন্দুমাত্র আর ইচ্ছা নেই। মনে করা হচ্ছে যে, জয় আইসিসি-র চেয়ারম্য়ানের আসনে বসতে ইচ্ছাপ্রকাশ করার পরেই বার্কলের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়েছে। জয়ের সিংহাসনে বসতে কোনও সমস্য়াই হবে না। কারণ ইংল্য়ান্ড-অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সমর্থন রয়েছে জয়ের সঙ্গেই। আইসিসি-র মুখপাত্র দ্য় এজকে জানিয়েছেন, 'আইসিসি-র চেয়ারম্য়ান গ্রেগ বার্কলে বোর্ডকে নিশ্চিত করেছেন যে, তিনি তৃতীয় মেয়াদের আগেই সরে দাঁড়াবেন পদ থেকে। নভেম্বরের শেষে দিকে তাঁর বর্তমান মেয়াদ শেষ হবে। ২০২২ সালে পুনরায় আইসিসি-র চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার আগে বার্কলে ২০২০ সালের নভেম্বরে আইসিসির-র চেয়ারে স্বাধীন ভাবে নিযুক্ত হয়েছিলেন। এই মুহূর্তে আইসিসি-র যে ডিরেক্টররা রয়েছেন তাঁরা ২৭ অগাস্টের মধ্য়ে মনোনয়ন জমা দেবেন। যদি তাঁরা একের বেশি প্রার্থীর নাম দেন, তাহলে আগামী ১ ডিসেম্বর নতুন চেয়ারম্য়ানের জন্য় নির্বাচন হবে।' আইসিসির নিয়ম অনুযায়ী নতুন চেয়ারম্যানের নির্বাচনী প্রক্রিয়ায় ১৬টি ভোট হয়। জেতার জন্য় ৯ জনের ভোটের প্রয়োজন হয়। বলা যেতে পারে ৫১ শতাংশ। অতীতে চেয়ারম্যান হতে গেলে ক্ষমতাসীনদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল। ঘটনাচক্রে যে ১৬ জন ভোট দেবেন, তাঁদের সকলের সঙ্গেই জয়ের সম্পর্ক বেশ ভালো। ২০২৫ সালের অক্টোবর থেকে তিন বছরের বাধ্যতামূলক কুলিং অফ পিরিয়ডে যাওয়ার আগে বিসিসিআই সচিব হিসাবে জয়ের আরও এক বছর বাকি রয়েছে। জগমোহন ডালমিয়া , শরদ পাওয়ার , এন শ্রীনিবাসন এবং শশাঙ্ক মনোহরের পর পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসি-র চেয়ারম্য়ান হতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র।(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরখেলাRinku Singh | IPL 2025: 'ঘরের ছেলে'কে ছাড়ছে KKR! মানসিক ভাবে তৈরি নাইট যোদ্ধা, এ.
..Vinesh Phogat: ১৬ কোটিরও বেশি লক্ষ্মীলাভ ভিনেশের! 'দয়া করে মিথ্যা...', ক্ষোভে ফু...Subhashree Ganguly: 'অনেক হয়েছে নোংরামি, অনেক করেছ পাপ', প্রতিবাদে কলম ধরলেন শুভশ্...Vinesh Phogat | Raksha Bandhan 2024: রাখির উপহারে পাওয়া ৫০০-র বান্ডিল মুঠোয়, দিদিকে আজীবনের...কলকাতাRituparna Sengupta: 'আমি হয়তো শাঁখ বাজানোয় পারফেক্ট নই, কিন্তু...', কটাক্ষের প্রতি...
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Suryakumar Yadav | Hardik Pandya: দুই ভারতীয় তারকার অল ইজ ওয়েল তো! ভিডিয়োতে মহাপ্রলয় ধেয়ে এল নেটপাড়ায়...Is Everything Ok In Between Hardik Pandya And Suryakumar Yadav
Read more »
CFL 2024: বৃষ্টিস্নাত বিধাননগরে উয়াড়িকে হারিয়ে শীর্ষে উঠে এল অভিষেকের ক্লাবDiamond Harbor FC Beats Wari Athletic Club In CFL 2024
Read more »
Bihar Horror: বসার জায়গা নিয়ে বচসা, রেলপুলিসের মারে পেট ফেটে নাড়িভুঁড়ি বেরিয়ে গেল যুবকের!Bihar Shocker GRP Personnel Brutally Thrash UP Student at Janakpur Road Station his Intestines Protrude
Read more »
India vs Sri Lanka: দুরন্ত জয়ে গম্ভীর যুগের সূচনা ভারতীয় ক্রিকেটে, সিরিজে এগিয়ে গেল সূর্যবাহিনীIndia wins t-20 Match against Sri Lanka
Read more »
PR Sreejesh: কিংবদন্তির সম্মানেই অস্তাচলে ১৬ নম্বর, দ্য গ্রেট ওয়াল অফ ইন্ডিয়াই এবার ভারতের কোচHockey India retires PR Sreejesh No.16 jersey: ভারতীয় হকি দল বিরাট সম্মান জানাল পিআর শ্রীজেশকে। এর সঙ্গেই করে দেওয়া হল বিরাট ঘোষণা
Read more »
Road To Team Indias Comeback: জাতীয় দলের ফেরার রাস্তা এবার একটাই! জয় শাহর নো-ননসেন্স রায়ে উঠল ঝড়Jay Shah Expalins Road To Team Indias Comeback For Injured Criketer
Read more »
