Who is Isha Arora in Loksabha Election 2024
Isha Arora | Loksabha Election 2024 : এবার সাহারানপুর সরগরম! ঈশার উষ্ণতায় চড়ল পারদ, ভোটযুদ্ধে কে এই সুন্দরী? Who is Isha Arora in Loksabha Election 2024 : গত নির্বাচনে ভাইরাল হয়েছিলেন রিনা দ্বিবেদী। এবার হলেন ঈশা অরোরা। বর্তমান ও অতীতকে মেলাল ভোট।শুরু হল ৭ দফার লোকসভা নির্বাচন । গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব মেতেছে দেশ। শুক্রবার অর্থাৎ আজ প্রথম দফায় ভোটগ্রহণ পর্ব মিটল। মোট ২১ রাজ্যে ভোট হয়েছে এদিন। এর মধ্য়ে রয়েছে উত্তরপ্রদেশও। যোগী রাজ্যের ৮০টি লোকসভা আসনের মধ্যে, প্রথম দফায় সাহারানপুর, পিলিভীত, কাইরানা, মুজাফফরনগর, বিজনোর, নাগিনা, মোরাদাবাদ এবং রামপুরে ভোট হয়েছে। আর ভোটের বাজারে ভাইরাল হয়েছেন এক সুন্দরী! বলা ভালো তাঁর উষ্ণতায় তরতর করে পারদ চড়েছে নেটপাড়ার। খবরের শিরোনামে ঈশা অরোরা । কে এই কন্য়া, কী করেন তিনি, কেন এসেছেন খবরে? এই সকল প্রশ্নের উত্তর রইল এই প্রতিবেদনে।ঈশা এক রাষ্ট্রায়ত্ত ব্য়াংকের কর্মী। সাহারানপুর লোকসভা নির্বাচনে গাঙ্গোহ বিধানসভা আসনের অংশ মাদারি গ্রামে পোলিং এজেন্টের ভূমিকায় পাওয়া যাচ্ছে। ঈশা যখন তাঁর বাকি এজেন্টদের সঙ্গে ইভিএম মেশিন নিয়ে বুথে আসেন, তখনই তাঁর ভিডিয়ো ভাইরাল হয়। অতীতেও কিন্তু ঈশা এই একই কাজ করেছেন। অর্থাৎ ভোটের গুরুদায়িত্ব সামলেছেন। তবে সম্প্রতি ঈশার ভিডিয়ো সোশ্য়ালে ভাইরাল হচ্ছে দেদারে। ঈশার সঙ্গে সংবাদসংস্থা এএনআই কথা বলেছে। সেখানে ঈশা ভাইরাল হওয়ার কারণ হিসেবে একেবারে অন্য় কথা বলেছেন। তিনি জানান, 'আমার মনে হয়, আপনাকে যদি কোনও দায়িত্ব দেওয়া হয়, তবে আপনার সময়ানুবর্তী হওয়া উচিত। ঠিক এই কারণেই আমি আমার দায়িত্ব যথাসময়ে পালন করেছি। প্রতিটি পুরুষ এবং মহিলার মসৃণ ভাবে কাজ করার জন্য় সময়নিষ্ঠ হওয়া উচিত। সত্যি বলতে নাহলে নির্বাচনের বড় দায়িত্ব পালন করা সম্ভব নয়। আর আমি আমার ভাইরাল ভিডিয়ো এবং সেখানে মানুষের কমেন্ট দেখার সময় পাইনি। কারণ ভোটের কাজে আমার ব্যস্ততার মধ্য়েই কাটছে। আমার সময়ানুবর্তিতা এবং নিষ্ঠার জন্য়েই ভিডিয়ো ভাইরাল হয়েছে।'ঈশা মনে করিয়ে দিলেন রিনা দ্বিবেদীর কথা। ২০১৯ লোকসভা নির্বাচনের সময়ে তিনি ভাইরাল হয়েছিলেন। হলুদ শাড়ি ও স্লিভলেস ব্লাউজের সঙ্গেই রিনা বেছে নিয়েছিলেন মানানসই রোদচশমা, স্ট্রেইট করা বাদামি চুল উড়িয়ে বুথ থেকে ইভিএম হাতে তুলে, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে রিনা ছিলেন মোহনলালগঞ্জের বুথের দায়িত্বে। ভোটই কিন্তু রিনার জীবন ঘুরিয়ে দিয়েছিল। তিনি পরে জানিয়ে ছিলেন যে, সাধারণ মানুষ তাঁকে দেখলে সেলফি তোলার আবদার জানাতেন। এখানেই শেষ নয় পূর্ত দফতরের সিনিয়র সহকারী পেয়েছিলেন একাধিক ভোজপুরি ছবিতে অভিনয়ের প্রস্তাব। এর সঙ্গেই মডেলিং ইন্ডাস্ট্রিও চেয়েছিল তাঁকে। তবে রিনা এসবই হাসি মুখে ফিরিয়ে দেন। এখন দেখার ঈশার জীবনে কী বদল আসে!(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরSummer Vacation 2024: প্রবল দাবদাহে গরমের ছুটি ঘোষণা সরকারের! কবে থেকে বন্ধ স্কুল, খুলবে কবে.
..Telecom Connectivity: অসাধ্য সাধন! সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় চালু হল টেলিক...Pori Moni: মেটাননি ৮৭ হাজার টাকার মদের বিল, সঙ্গে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতারি পরোয়ানার মুখে প...West Bengal Loksabha Election 2024: লোকসভা ভোটের ৭ দিন আগে দক্ষিণ দিনাজপুরে 'বড়সড়...স্বাস্থ্যদুনিয়াJasprit Bumrah: পিএইচডি ডিগ্রি বুমরার! বিশ্ব জুড়ে ক্লাস নেবেন 'প্রফেসর', তিনিই বে...
Loksabha Election 2024 Saharanpur Reena Dwivedi
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
West Bengal loksabha election 2024: একুশের বিধানসভা ভোটে গুলি, শীতলকুচির সেই বুথে এবার থাকছে না CISF!ECI decides not to deploy CISF on Sitalkuchi in loksabha Election 2024
Read more »
