India and Pakistan have agreed to immediate ceasefire says Donald Trump
India Pakistan Ceasefire : রণেভঙ্গ দিল পাকিস্তান। নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্তাতেই শান্তি ফিরতে চলেছে। এনিয়ে এবার মুখ খুলল ভারতওভারত যে পাকিস্তানের হামলা আর রেয়াত করবে না এবং আরও বড় পদক্ষেপ করতে চলেছে তা বুঝিয়ে দিচ্ছিল ভারত। সম্ভবত আজ সন্ধেতেই সেই ঘোষণা হতে পারত। তার আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছেন ভারত ও পাকিস্তান দুপক্ষই যুদ্ধ বিরতিতে সম্মত। তবে ভারতের দাবি পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওকে ফোন করে সংঘর্ষ বিরতিতে সম্মত হওয়ার কথা জানান। ট্রাম্প ওই টুইটে বলেছেন, রাতে লম্বা আলোচনা হয়েছে আমেরিকার সঙ্গে। তার পরেই ভারত ও পাকিস্তানে দুই পক্ষেই আসু যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে। বাস্তববোধ ও সময় উপযোগী এই সিদ্ধান্তের জন্য দুদেশকেই স্বাগত জানাচ্ছি। অন্যদিকে, পাক বিদেশমন্ত্রী ইশাক দার জানিয়েছেন, তিনি সংঘর্ষ বিরতিতে সম্মত।এদিকে, ট্রাম্পের ওই ট্যুইটের পরপরই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, সংঘর্ষবিরতির বিষয়টি দুদেশের মধ্যে আলোচনার মাধ্যমে হয়েছে। তবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও মধ্যস্থতার কথা বলেননি। এনিয়ে পরবর্তী কথা হবে ১২ মে। উল্লেখ্য, পহেলগঁও জঙ্গি হামলার পাল্টা পাকিস্তানের ৯ জঙ্গি ঘাঁটিতে আঘাত হেনেছে ভারত। ওই হামলায় নিহত হয়েছে পাকিস্তানের একের পর এক জঙ্গি নেতা। এনিয়ে শোরগোল শুরু হয়েছে পাক মুলুকে। লাহোর, করাচি, শিয়ালকোট, রাওয়ালপিন্ডি, বাহওয়ালপুর-সহ পাকিস্তানের একাধিক জায়গায় বিস্ফোরণ হয়েছে। লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে ভারত। পাশাপাশি, ভারতের সীমানার একাধিক জায়গাকে টার্গেট করেছে পাকিস্তান। লেহ থেকে কচ্ছ পর্যন্ত বহু জায়গায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। আর সেই সব ড্রোনকে 'বাপি বাড়ি যা' ভঙ্গিতে আকাশেই ধ্বংস করেছে ভারতের এস ৪০০ এসার ডিফেন্স সিস্টেম। কিন্তু আর নয়।ভারতের বক্তব্য, পাকিস্তানের তরফে যদি কোনও জঙ্গি হামলা হয় তা যুদ্ধ বলেই মনে করবে ভারত। ভারত তার জবাব দেবে। এমনটাই সূত্রের খবর। এর ফলে ভারতের বক্তব্য অত্যন্ত স্পষ্ট যে পাকিস্তান যেভাবে সীমান্তবর্তী এলাকায় ড্রোন থেকে হামলা করছে তা আর রেয়াত করা হবে না।গুলিতে আছড়ে পড়েছে জাগুয়ার? IAF ক্যাপটেনকে ঘিরে ধরেছে পাক সেনারা! ঘটনা কি সত্যি!.
..... প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অব ডিফেন্স স্টাফ, তিন সেনার প্রধান। ভারত পাকিস্তানের চারটি এয়ার বেসে আঘাত হামলার পর ওই বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী মোদী। ভারতীয় সেনার মুখপাত্র কর্নেল সোফিয়া কুরেশি সংবাদমাধ্য়মে বলেন, ভারত পাকিস্তানের ৩টি রেডার সাইট ধ্বংস করে দিয়েছে। এগুলি হল পাসরিড ও শিয়ালকোট এলাকায়। ভারত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে পাক জঙ্গি ঘাঁটি ধ্বংসে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। ফলে ভারত ইতিমধ্যেই জানিয়ে বার্তা দিয়ে দিয়েছে, পাকিস্তানের জঙ্গিপনার শেষ দেখে ছাড়বে ভারত। ভারতীয় সেনা ও ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বিভিন্ন জায়গায় জইশ ই মহম্মদ, লস্কর ই তৈবা ও হিজবুল মুজাহিদিনের ঘাঁটি ধ্বংস করেছে। এদিকে, ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেছেন, পাকিস্তান তা সেনাকে সীমান্তের দিকে নিয়ে আসছে। কর্নেল কুরেশি সম্প্রতি বলেছেন, পাকিস্তান ড্রোন ও লং রেঞ্জে অস্ত্র ব্যবহার করছে। তাদের লক্ষ্য ভারতের ২৬ টার্গেট। ওইসব টার্গেটের মধ্যে রয়েছে পাঠানকোট, উধমপুর, আধামপুর ও নাইলা। পাকিস্তানে শ্রীনগর, অবন্তীপুরা, জম্মুর বেসামরিক এলাকায় হামলার চেষ্টা করছে। অন্যদিকে, উইং কমান্ডার ভ্যোমিকা সিং বলেন, ভারত একমাত্র পাকিস্তানের সেনা স্থাপনাগুলোকেই লক্ষ্য বানিয়েছে। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরIndia Pakistan War: 'ভগবান, সিঁদুর দিয়ো না মুছে!', বিয়ের তিন দিন পর স্বামী চললেন সীমান্তযুদ্ধে, স্ত্রীর আর্তি...India Pakistan War: জয়সলমীরে উড়ে এল দুর্বৃত্ত পাকিস্তানের ৭০ ড্রোন, বুক চিতিয়ে লড়ল বীর বায়...Full Scorecard →India Pakistan Ceasefire: সংঘর্ষ বিরতি! ভারত বিক্রমে আস্ফালন শেষ পাকিস্তানের...India Pakistan War: চাবুক খাচ্ছে পাকিস্তান, বুক ফাটছে লাদেনের আল-কায়দার! ভারতকে শিক্ষা দেব.....বিনোদন
India Pakistan Ceasefire Donald Trump Pakistan Pahalgam Terror Attack
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
West Bengal News LIVE Update: কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে আরও তীব্র ভারত। চলছে তল্লাশি ও এনকাউন্টারWest Bengal News LIVE Update: কাশ্মীরে জঙ্গিদমন অভিযান�
Read more »
Pahalgam Terror Attack: ওষুধ তৈরির ৪০ শতাংশ কাঁচামাল যেত ভারত থেকে, হাহাকারের আশঙ্কায় পাকিস্তানPahalgam Terror Attack: ওষুধ তৈরির ৪০ শতাংশ কাঁচামাল যেত ভারত থেকে, হাহাকারের আশঙ্কায় পাকিস্তান
Read more »
Pahalgam Attack: সীমান্তে উত্তেজনা কমাও, পহেলগাঁও আবহে ভারত ও পাকিস্তানকে বার্তা আমেরিকার!Pahalgam Terror Attack: US Urges India, Pakistan To Avoid Escalation; 700 Pakistanis Exit Country
Read more »
India Pakistan Tension: সীমান্তে যুদ্ধের দামামা! অনেক পিছিয়ে পাকিস্তান, দেখে নিন কার হাতে কোন ভয়ংকর যুদ্ধবিমানIndia Pakistan Tension: সীমান্তে যুদ্ধের দামামা! অনেক পিছিয়ে পাকিস্তান, দেখে নিন কার হাতে কোন ভয়ংকর যুদ্ধবিমান
Read more »
Operation sindoor India Pakistan War Live: হানাদার পাকিস্তান! অমৃতসরে রেড অ্যালার্ট, বাজছে সাইরেন...Operation sindoor India Pakistan War Live: হানাদার পাকিস্তান! অম
Read more »
Ceasefire: இன்று மாலை 5 மணிமுதல் போர் நிறுத்தம்... உறுதிசெய்தது இந்தியா!India Pakistan Ceasefire: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தத்தை உறுதி செய்தார் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி உறுதி செய்தார்.
Read more »
