Indian Railways RPF GRP may forecfully thrown you out of train if any passenger with Unconfirmed Tickets enters into reserved coach
Unconfirmed Tickets | Indian Railways : কনফার্ম টিকিট না নিয়ে ট্রেনে? এবার আপনাকে 'ঘাড়ধাক্কা' দিয়ে নামিয়ে দিতে পারে RPF - GRP !'আনকনফার্মড' টিকিট নিয়ে সংরক্ষিত কামরায়? জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টিকিট কনফার্ম না থাকলে এবার কি ট্রেন থেকে জোর করে নামিয়ে দেবে আরপিএফ? রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নির্দেশে উসকে উঠেছে এমনই সম্ভাবনার কথা। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে। আসলে বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে 'ওভারক্রাউডেড' এসি-৩ কোচের ছবি। যেখানে দেখা যাচ্ছে, কনফার্ম টিকিট নিয়েও যাত্রীরা ঠিকমতো নিজেদের বার্থ ব্যবহার করতে পারছেন না। এমনকি এসি-২ প্রিমিয়াম সিটেও ওয়েটিং লিস্টের যাত্রীদের ভিড়। কনফার্ম টিকিট না থাকা সত্ত্বেও, সংরক্ষিত কামরায় উঠে পড়ছেন তাঁরা। নিয়ম অনুযায়ী, ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের শুধুমাত্র স্লিপার ক্লাসে যাতায়াত করার অনুমতি আছে। এসি-৩ কোচে নেই। এই পরিস্থিতিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংরক্ষিত কামরায় 'আনকনফার্মড' টিকিট নিয়ে ওঠা যাত্রীদের প্রবেশ আটকাতে কড়া ব্য়বস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। সংরক্ষিত কামরায় শুধুমাত্র কনফার্ম টিকিটের যাত্রীরাই যাতে থাকেন, তা নিশ্চিত করতে আরপিএফ ও জিআরপি-কে দিয়ে অভিযান চালানোর জন্য বলা হয়েছে প্রত্যেক জোনাল রেলওয়েকে। যারপরই প্রশ্ন উঠেছে, টিকিট কনফার্ম না থাকলে এবার কি তাহলে ট্রেন থেকে 'ঘাড়ধাক্কা' দিয়ে নামিয়ে দেবে আরপিএফ? যদিও এরজন্য বিজেপি সরকারের দিকেই আঙুল তুলেছে কংগ্রেস। কংগ্রেসের বক্তব্য, 'আনকনফার্মড' টিকিট নিয়ে যেসব যাত্রীরা সংরক্ষিত কামরায় ঢুকে পড়ছেন, তাঁরা নিজেদের ইচ্ছেয় সেটা করছেন না। পরিস্থিতি তাঁদের সেটা করতে বাধ্য করছে। কারণ, বিজেপি সরকার স্লিপার ও দ্বিতীয় শ্রেণির কামরাগুলিকে এসি কোচে বদলে দিয়েছে। এখন সবার কাছে এসি কোচে যাতায়াত করার মতো টাকা থাকে না। তাই অন্যদের 'ঘাড়ধাক্কা' দেওয়ার আগে নিজেদের ভুল সংশোধন করুন। Bengali Tele Serial: সিরিয়ালপ্রেমীদের জন্য বড় ধাক্কা! একসঙ্গে বন্ধ হচ্ছে ৩ ধারাবাহিক.
..Severe Heatwave in Delhi: শুকিয়ে কাঠ দেশ! দহনে মৃত্যু ১৫! 'মেঘ দে পানি দে'র আর্তিতেই মিশল আর্তনাদ...
Reserved Coach Indian Railways RPF GRP Reserved Passenger
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Buddhadeb Bhatterjee: অসুস্থ শরীর, এবারও ভোট দিতে পারছেন না বুদ্ধবাবুBuddhadeb Bhattarjee will not be ably to cast his vote for his illness
Read more »
India Bangladesh Rail: এবার গেদে থেকে আলিপুরদুয়ার, বাংলাদেশের মধ্যে দিয়ে ট্রেন চালাবে ভারতIndia wants to rum train through Bangladesh proposal sent to Dhaka
Read more »
Murshidabad Lok Sabha Constituency 2024 result: মুর্শিদাবাদে এবার জোর লড়াই, চমক দিতে পারেন সেলিম?Lok Sabha Election Result 2024 live Murshidabad constituency Md Selin Abu Taher Khan tmc bjp cpim congress Winner losers candidates List vote percentage
Read more »
Mausam Noor: মেলেনি প্রার্থীপদ, মালদায় হার নিয়ে এবার নেতৃত্বকে বিঁধলেন মৌসম...lok-sabha-election-results-mausam-benazir-noor-speaks-about-tmc-defeat-in-malda-Uttar
Read more »
Jamai Sasthi 2024: জামাই ষষ্ঠীতে এবার জামাইদের পাতে পড়বে না খোদ গৌড়ের আম?Jamai Sasthi 2024 Jamai Sasthi Malda Mangoes Disruption in Mango Cultivation and production in Malda
Read more »
Kanchanjunga Train Accident: মেয়ের হাতে চকোলেট দিয়ে কাজে বেরিয়ে ফিরলেন না গার্ড বাবা...Guard father did not return to home from work because of Kanchanjunga Train Accident
Read more »
