Did Indira Gandhi have any idea she would be assassinated? Find out what she said in her last speech in Bhubaneswar
Indira Gandhi Death Anniversary : ইন্দিরা ভিতরে-ভিতরে বুঝতে পেরেছিলেন তাঁকে খুন করা হবে? ভুবনেশ্বরে তিনি স্তম্ভিত করে দেওয়া কী বলেছিলেন? Indira Gandhi Death Anniversary : ইন্দিরা গান্ধী বুঝতে পেরেছিলেন যে, তাঁকে খুন করা হবে? কী ভাবে বুঝেছিলেন? হত্যা সম্পর্কে কি কোনো পূর্বাভাস ছিল তাঁর কাছে? ইন্দিরা গান্ধী তাঁর জীবনের শেষ ভাষণটি দিয়েছিলেন ভুবনেশ্বরে। ৩০ অক্টোবর। মৃত্যুর ঠিক আগের দিন। তাঁর শেষ সেই ভাষণেও অনেক রহস্যময় কথাবার্তা ছিল। কী বলেছিলেন তিনি?ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি। ইন্দিরা গান্ধী। আজ, ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী । ১৯৮৪ সালের আজকের দিনে, ৩১ অক্টোবর সকালে নিহত হন লৌহ মানবী ইন্দিরা গান্ধী। নিজের দেহরক্ষীরাই তাঁকে গুলি করে হত্যা করে সেদিন। দেশ আজ গভীর শোক প্রকাশ করছে, তাঁর আত্মার শান্তি কামনা করছে। যথাবিহিত শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে ভারতের এই প্রধানমন্ত্রী তথা কংগ্রেসনেত্রীর স্মৃতির উদ্দেশে। আজ, এই আবহে ইন্দিরা গান্ধীর মৃত্যুর সম্পর্কে ভেসে বেড়াচ্ছে একটি বিশেষ তথ্য। তাঁকে যে খুন করা হবে, সেটা কি বুঝতে পেরেছিলেন তিনি? নিজের হত্যা সম্পর্কে কোনো পূর্বাভাস ছিল তাঁর কাছে? Trump's 250% Tariff on India: অবিশ্বাস্য! ২৫০ শতাংশ মার্কিন শুল্ক? কেন ভারতের উপর এমন ভয়ংকর শুল্কবোমা-আক্রমণ ট্রাম্পের? মনে করা হচ্ছে, ইন্দিরা গান্ধী বুঝতে পেরেছিলেন যে, তাঁকে খুন করা হবে। হত্যা সম্পর্কে কি কোনো পূর্বাভাস ছিল তার কাছে? ইন্দিরা গান্ধী তাঁর জীবনের শেষ ভাষণটি দিয়েছিলেন ভুবনেশ্বরে। ৩০ অক্টোবর। মৃত্যুর ঠিক আগের দিন। তাঁর শেষ সেই ভাষণে কী বলেছিলেন তিনি? সেই ভাষণে কিন্তু তিনি আভাস দিয়েছিলেন যে, তাঁকে আক্রমণ বা হত্যা করা হতে পারে! সত্যি? কেন একথা মনে হয়েছিল তাঁর? কীভাবে? অনেক ইতিহাসবিদ এবং তাঁর ঘনিষ্ঠরা মনে করেন যে, ইন্দিরা গান্ধী তাঁর আসন্ন হত্যার একটি পূর্বাভাস পেয়েছিলেন। তাঁর মৃত্যুর ঠিক একদিন আগে ভুবনেশ্বরে দেওয়া শেষ ভাষণটি তাঁদের এই ধারণারই ইঙ্গিত দেয়, সেটিকে অনেকাংশে সমর্থনও করে।১৯৮৪ সালের ৩০ অক্টোবর, ইন্দিরা গান্ধী ভুবনেশ্বরে তাঁর জীবনের শেষ ভাষণটি দেন। সাধারণত তাঁর ভাষণ তাঁর তথ্য-উপদেষ্টা এইচ.
ওয়াই. শারদা লিখতেন, কিন্তু সেদিন তিনি সেই লিখিত ভাষণ থেকে সরে এসে নিজের মন থেকে কিছু কথা বলেন। তাঁর এই বক্তব্য কংগ্রেসের নেতাদেরও স্তম্ভিত করে দিয়েছিল। কী বলেছিলেন তিনি? তাঁর শেষ ভাষণের সেই কথাগুলি প্রায় ঐতিহাসিক ছিল। তিনি বলেছিলেন,"আমি আজ এখানে আছি। কাল হয়তো এখানে থাকব না। আমি থাকি বা না থাকি, তাতে আমার কোনো চিন্তা নেই। আমার জীবন দীর্ঘ ছিল এবং আমি গর্বিত যে, আমি আমার পুরো জীবন আমার জনগণের সেবায় কাটিয়েছি। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কাজ করে যাব। আর যখন আমি মারা যাব, তখন আমার রক্তের প্রতিটি ফোঁটা ভারতকে শক্তিশালী করতে কাজে লাগবে।"তাঁর এই কথা শুনে সেদিন সেই সভায় উপস্থিত কংগ্রেস নেতারা হতবাক হয়ে যান। তাঁরা বুঝতে পারেননি, ঠিক কী কারণে ইন্দিরা গান্ধী এমন কথা বললেন। এটা কি কোনও এক অপ্রত্যাশিত দুর্ঘটনার ইঙ্গিত দিচ্ছে?ইন্দিরা গান্ধীর পুত্রবধূ এবং কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী তাঁর বইতে সেই রাতের ঘটনার উল্লেখ করেছেন। তিনি লেখেন, ৩০ অক্টোবর, ১৯৮৪ সালের রাতে ভুবনেশ্বর থেকে ফেরার পরে ইন্দিরা গান্ধী ভালো করে ঘুমোতে পারেননি। সোনিয়া গান্ধী যখন তাঁর হাঁপানির ওষুধ নিতে ওঠেন, তখন দেখেন ইন্দিরা গান্ধীও জেগে আছেন। ইন্দিরা তাঁকে বলেন, রাতে কোনো সমস্যা হলে যেন তাঁকে ডাকা হয়। কী সমস্যা? কীসের ইঙ্গিত সেটা? তখন থেকেই কি ইন্দিরার মন কু গাইছিল?পরের দিন, অর্থাৎ, ৩১ অক্টোবর সকালে বিদেশ থেকে আসা একটি প্রতিনিধিদলের সঙ্গে দেখা করার কথা ছিল ইন্দিরা গান্ধীর। প্রতিনিধি দলটি একটি তথ্যচিত্রের জন্য তাঁর সাক্ষাৎকার নিতে চেয়েছিল। সকাল ৯টা নাগাদ ইন্দিরা গান্ধী তাঁর বাসভবন থেকে বেরিয়ে আসেন। তিনি যখন সফদরজং রোড এবং আকবর রোডের সংযোগকারী গেটের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন সেখানে সাব-ইন্সপেক্টর বিয়ন্ত সিং এবং কনস্টেবল সতবন্ত সিং ডিউটিতে ছিলেন। তিনি কাছে আসতেই দু'জন হাতজোড় করে তাঁকে নমস্কার করেন। ইন্দিরা গান্ধীও তাঁদের অভিবাদন গ্রহণ করেন। U.S. Nuclear Weapons: পরমাণু-ড্রোন নিয়ে রাশিয়ার উপর ভয়ংকর খাপ্পা ট্রাম্প! চোয়ালশক্ত পুতিনের চোখ চোখে রেখে শেষে পরমাণু বোমা ফেলেই... কিন্তু পরমুহূর্তেই বিয়ন্ত সিং তাঁর সরকারি রিভলভার বের করে ইন্দিরা গান্ধীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। গুলি খেয়ে ইন্দিরা গান্ধী মাটিতে লুটিয়ে পড়েন। এরপর সতবন্ত সিং তাঁর স্টেনগান থেকে পুরো ম্যাগাজিনের গুলি ইন্দিরা গান্ধীর শরীরে ছোঁড়েন। গুলিবিদ্ধ অবস্থায় ইন্দিরা গান্ধীকে দ্রুত দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শেষ ভাষণের সেই কথাগুলি যেন সেদিন মর্মান্তিকভাবে সত্য প্রমাণিত হয়েছিল। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরপেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!UP Shocker: ১৫-র কিশোরীকে তুলে নিয়ে গিয়ে '৯ ঘণ্টা ধরে' গাড়ির ভিতরই গণধর্ষণ ৪ বর্বরের! শেষে... ভয়ংকর!Trump, Xi Jinping Meet: হাতে হাত! ঐতিহাসিক বৈঠকে চিনা পণ্যে ১০% শুল্ক ছাড় ঘোষণা ট্রাম্পের!...SIR in Bengal: BIG NEWS! SIR নিয়ে হাইকোর্টে মামলা! ২০০২-এর ভোটার তালিকা নিয়ে বড় দাবি...এবার...Election Commission: SIR- শুরুর আগেই জোর গন্ডগোল! ১৪৩ জন গররাজি BLO-কে সাসপেন্ড করতে পারে কম...Trump's 250% Tariff on India: অবিশ্বাস্য! ২৫০ শতাংশ মার্কিন শুল্ক? কেন ভারতের উপর এমন ভ...Diljit Dosanjh: অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম, দিলজিৎ দোসাঞ্জকে বয়কটের ডাক নিষিদ্ধ খালিস্তা...SIR in Bengal: SIR আতঙ্কেই চরম সিদ্ধান্ত ইলামবাজারের বৃদ্ধের? বিস্ফোরক অভিযোগ পরিবারের...
Indira Gandhi Death Anniversary Did Indira Gandhi Have Any Idea She Would Be Assa Indira Gandhi Death Death Anniversary Of Indira Gandhi Iron Lady Of Indira Gandhi
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Ahead Of Bihar Polls, Rahul Gandhi Claims BJP Is Remote-Controlling Nitish KumarRahul Gandhi launched his Bihar campaign with Tejashwi Yadav, accusing Nitish Kumar of being a BJP-controlled figurehead and alleging the BJP opposes social justice and avoids conducting a caste census.
Read more »
Bihar Polls: Rahul Gandhis ‘PM Modi Will Dance Remark Fuels BJP Vs CongressCongress leader Rahul Gandhi said that Prime Minister Modi can come on stage and dance for votes.
Read more »
Panihati NRC Incident: NRC-র ভয়ে নয় প্ররোচনাতেই আত্মহত্যা? পানিহাটিতে বৃদ্ধের মৃত্যুতে পরিবারের ভয়ংকর অভিযোগ...extreme step not out of fear of NRC but due to provocation Family raises serious allegations after elderly mans death in Panihati
Read more »
Amoebic Meningoencephalitics Death: അമീബിക് മസ്തിഷ്കജ്വരം: ഒരു മരണം കൂടി, മരിച്ചത് തിരുവനന്തപുരത്ത് ചികിത്സയിലായിരുന്ന വയോധികAmoebic Meningoencephalitics Death: തുടര്ച്ചയായി രണ്ടാം ദിവസമാണ് തിരുവനന്തപുരത്ത് അമീബിക് മസ്തിഷ്കജ്വരം മൂലം മരണം സംഭവിക്കുന്നത്
Read more »
31 अक्टूबर.... दिल्ली में जिस जगह हुई थी इंदिरा गांधी की हत्या, वहां अब क्या बना है?Indira Gandhi: इंदिरा गांधी की हत्या के कारणों पर इतिहास का एक पूरा सिरा डिबेट का विषय है. कुछ एक्सपर्ट्स और राजनेता मानते हैं कि यह ऑपरेशन ब्लू स्टार की प्रतिक्रिया थी. फिलहाल आइए समझते हैं कि जिस जगह इंदिरा गांधी की हत्या हुई थी वहां आज क्या है.
Read more »
Indira Gandhi: इंदिरा गांधी के 10 कड़े फैसले... जिनसे कहलाने लगीं 'आयरन लेडी'; पाकिस्तान-चीन को बताई थी उनकी 'औकात'देश की पूर्व प्रधानमंत्री इंदिरा गांधी की 41वीं पुण्यतिथि पर उन्हें याद किया गया। उनके 10 कड़े फैसलों ने उन्हें 'आयरन लेडी' बनाया। 1971 में पाकिस्तान को हराकर बांग्लादेश का निर्माण, बैंकों का राष्ट्रीयकरण, परमाणु परीक्षण और हरित क्रांति को बढ़ावा देना उनके प्रमुख योगदान थे। इन फैसलों ने भारत को दुनिया में पहचान...
Read more »
