First Time Ever In Indian Cricket: আচমকাই নিয়েছেন অবসর, এবার ক্রিকেট অস্ট্রেলিয়া ডেকে নিল, ভারত ছাড়ছেনই কিংবদন্তি!

R Ashwin Bbl 2025 News

First Time Ever In Indian Cricket: আচমকাই নিয়েছেন অবসর, এবার ক্রিকেট অস্ট্রেলিয়া ডেকে নিল, ভারত ছাড়ছেনই কিংবদন্তি!
R AshwinAshwin BblAshwin Bbl 2025
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 97%
  • Publisher: 63%

First Time Ever In Indian Cricket This Super Star Seals Historic BBL Move

First Time Ever In Indian Cricket: আচমকাই নিয়েছেন অবসর, এবার ক্রিকেট অস্ট্রেলিয়া ডেকে নিল, ভারত ছাড়ছেনই কিংবদন্তি! R Ashwin Seals Historic BBL Move: আচমকাই নিয়েছিলেন অবসর, এবার ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে ডেকে নিল, ভারত ছাড়ছেন এই কিংবদন্তি ক্রিকেটার!জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩৮ বছর বয়সে 'সাইন অফ' করেছিলেন তিনি। গতবছর শেষের দিকে রবিচন্দ্রন অশ্বিনের আচমকাই অবসরের সিদ্ধান্তে অনেকেই চমকে গিয়েছিলেন। ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মাঝপথেই ভারতীয় ক্রিকেটের 'আন্না' জানান যে, আন্তর্জাতিক ক্রিকেটে তিনি অতীত! গত অগাস্টের শেষ দিকে অশ্বিন আইপিএল থেকেও অবসর নিয়েছিলেন। কিংবদন্তি স্পিনার এক্স হ্যান্ডেলে তাঁর সিদ্ধান্ত ঘোষণা করে, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার ইঙ্গিত দিয়েছিলেন। অশ্বিন লিখেছিলেন, 'ওই যে, কথায় বলে যে প্রতিটি শেষেরই এক নতুন শুরু থাকে। আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় আজ শেষ। কিন্তু চারপাশের বিভিন্ন লিগে খেলার এক অনুসন্ধানকারী হিসেবে আমার সময় আজ থেকে শুরু হচ্ছে।' অশ্বিন সেই পথেই এগিয়ে গেলেন। আসন্ন বিগ ব্যাশ লিগের সিডনি থান্ডারে যোগ দিতে চলেছেন অভিজ্ঞ অফ-স্পিনার। বিবিএলে খেলা প্রথম ক্যাপড ভারতীয় পুরুষ ক্রিকেটার হবেন অশ্বিন। ফক্স স্পোর্টস জানিয়েছে, যে থান্ডারের সঙ্গে অশ্বিনের কথাবার্তা প্রায় চূড়ান্ত। তবে ফ্র্যাঞ্চাইজি এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। অশ্বিনও কিন্তু আইএলটি২০ নিলামেও অংশ নিয়েছেন, এবং ৪ জানুয়ারী নিলাম শেষ হওয়ার পর, তিনি ১৪ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চলমান মরসুমের শেষ অংশে থান্ডারে যোগ দেবেন বলেই আশা করা হচ্ছে।যেহেতু অশ্বিন চলতি বছর বিবিএলে বিদেশি ড্রাফটের জন্য নাম নিবন্ধন করেননি, সেহেতু ক্রিকেট অস্ট্রেলিয়াকে তাঁকে অব্যাহতি দেবে। যেমন ২০২২ সালে মার্টিন গাপটিলকে মেলবোর্ন রেনেগেডসে যোগদানের জন্য দেরিতে অনুমোদন দিয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ, চলতি মাসের শুরুতে অশ্বিনের বিবিএলে অংশগ্রহণের সম্ভাবনা খতিয়ে দেখার জন্য নিজে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। অশ্বিন আইপিএল ছাড়ার পরেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফ্রি এজেন্ট হয়ে গিয়েছেন এবং বিদেশি টি-টোয়েন্টি লিগে তাঁর দরজা খুলে গিয়েছে। বিসিসিআই সক্রিয় ভারতীয় খেলোয়াড়দের জাতীয় দল বা আইপিএলের সঙ্গে জড়িত থাকাকালীন বিদেশি লীগে অংশগ্রহণ করতে দেয় না। অশ্বিনের ভারতে খেলাধুলোর পাট চুকিয়েই এবার বিদেশে যাত্রায়। অশ্বিন বিবিএলের পাশাপাশি আইএলটি২০-তে অংশ নেওয়া প্রথম সিনিয়র ভারতীয় ক্রিকেটার হতে চলেছেন। ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে অশ্বিনের ২০৯৭ উইকেটের সঙ্গেই রয়েছে ১২৩৮৮ রান। এবার সেই খাতায় আরও উইকেট আর রান যুক্ত হতে চলেছে। বর্ণময় কেরিয়ারে অশ্বিন ৫৩৭টি টেস্ট উইকেট নিয়েছেন। দেশের দ্বিতীয় সর্বাধিক টেস্ট উইকেট শিকারি তিনি। তাঁর আগে রয়েছেন অনিল কুম্বলে। প্রাক্তন অধিনায়কের ঝুলিতে আছে ৬১৯ উইকেট। আইপিএলে অশ্বিন চেন্নাই সুপার কিংস,রাইজিং পুণে সুপারজায়ান্ট , পঞ্জাব কিংস , দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসে খেলেছেন। ২২১ ম্যাচে ৩০.

২২ গড়ে ১৮৭ উইকেট নিয়েছেন, সেরা পরিসংখ্যান ৪/৩৪। ব্যাট হাতে তিনি ৮৩৩ রানও করেছেন। যার মধ্যে সর্বোচ্চ ৫০ রান রয়েছে। Durga Puja Weather: গতকালের বৃষ্টির জল এখনও সরেনি, এদিকে ফের জারি বৃষ্টি-সতর্কতা! শঙ্কিত কলকাতা...Delhi Ashram horror: হোয়াটসঅ্যাপে নোংরা মেসেজ, জোর করে যৌন সম্পর্ক! ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ১৭ ছাত্রীকে 'ধর্ষণ' প্রধান 'বাবা'র...Typhoon Ragasa: সুনামির মতো শহরে আছড়ে পড়ল বিশাল ঢেউ, টাইফুন রাগাসা-র তাণ্ডবে মৃত ১৪, নিখোঁজ বহু...

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

R Ashwin Ashwin Bbl Ashwin Bbl 2025 Ashwin Bbl Team Ashwin Bbl Debut Ashwin To Bbl Ashwin Bbl Team Rumors Ashwin Bbl Team 2025 Ravichandran Ashwin Bbl Ashwin Bbl Debut News Ashwin Bbl First Match Ashwin New Start In Bbl Ravichandran Ashwin Bbl News Ashwin Leaves Ipl For Bbl Ravichandran Ashwin Bbl Debut Ashwin Melbourne Bbl Ashwin Retirement Ipl Bbl R Ashwin Career R Ashwin Big Bash News R Ashwin T20 Bowling Ashwin Rashwin Ravi Ashwin R Ashwin Retirement From Ipl

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Normal back pain paralysed techie: সামান্য পিঠে ব্যথায় সারাজীবনের মতো ভারতীয় টেকি হারালেন... কারণ, তাঁর মেরুদণ্ডে...Normal back pain paralysed techie: সামান্য পিঠে ব্যথায় সারাজীবনের মতো ভারতীয় টেকি হারালেন... কারণ, তাঁর মেরুদণ্ডে...Normal back pain paralysed 25 year old Indian techie, he lost control for whole life, because
Read more »

US companies appoint Indian-origin CEO: ট্রাম্পের চোখরাঙানিকে থোড়াই পরোয়া! দুই মার্কিন বড় সংস্থা নিয়োগ করল H1B ভিসাধারী ভারতীয় CEO...US companies appoint Indian-origin CEO: ট্রাম্পের চোখরাঙানিকে থোড়াই পরোয়া! দুই মার্কিন বড় সংস্থা নিয়োগ করল H1B ভিসাধারী ভারতীয় CEO...Take that MAGA Two big US companies appoint Indian origin CEOs amid H1B crackdown
Read more »

Team India Shocking News: এশিয়া কাপের মাঝেই চমকে দেওয়া আপডেট, অধিনায়কত্বের সঙ্গেই দল ছেড়ে দেশে ফিরলেন মহারথী!Team India Shocking News: এশিয়া কাপের মাঝেই চমকে দেওয়া আপডেট, অধিনায়কত্বের সঙ্গেই দল ছেড়ে দেশে ফিরলেন মহারথী!Indian Star Criketer quits Captaincy And Back to India Amidst Asia Cup 2025
Read more »

Delhi Ashram horror: হোয়াটসঅ্যাপে নোংরা মেসেজ, জোর করে যৌন সম্পর্ক! ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ১৭ ছাত্রীকে ধর্ষণ প্রধান বাবার...Delhi Ashram horror: হোয়াটসঅ্যাপে নোংরা মেসেজ, জোর করে যৌন সম্পর্ক! ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ১৭ ছাত্রীকে ধর্ষণ প্রধান বাবার...Delhi Vasant Kunj Ashram horror: 17 students of Sri Sharda Institute of Indian Management Accuse sexual harassment by Delhi Baba Swami Chaityananda
Read more »

Kahani Mig-21 Ki: दो दिन बाद रिटायर हो जाएगा जेट, कई युद्धों में भारत को दिलाई है जीतKahani Mig-21 Ki: दो दिन बाद रिटायर हो जाएगा जेट, कई युद्धों में भारत को दिलाई है जीतKahani Mig-21 Ki: दो दिन बाद रिटायर हो जाएगा जेट, कई युद्धों में भारत को दिलाई है जीत Kahani Mig-21 Ki retiring on 26 September 2025 from Indian Airforce देश
Read more »

H1B Visa fee hike: নেই H1B ভিসা, তো! ট্রাম্প মুখ ফেরাতেই দরাজ ইউরোপ, ভারতীয় মেধাবীদের কাজ দিতে চাইছে জার্মানি...H1B Visa fee hike: নেই H1B ভিসা, তো! ট্রাম্প মুখ ফেরাতেই দরাজ ইউরোপ, ভারতীয় মেধাবীদের কাজ দিতে চাইছে জার্মানি...Germany Seeks Skilled Indian Professionals Amid US H1B Visa Uncertainty
Read more »



Render Time: 2026-04-02 06:25:07