Mamata Banerjee gives BIG Update on Digha Jagannath Temple says No Rathyatra this year
Digha Jagannath Temple : উদ্বোধন হচ্ছে না দিঘার জগন্নাথ মন্দিরের, সৈকত শহরে রথযাত্রা নিয়ে বড় কথা জানালেন মমতা! Mamata Banerjee on Digha Rathyatra : এখনও অসম্পূর্ণ থাকায়, আমরা আগামী বছর থেকেই দিঘায় রথযাত্রা পালন করব। ২০১৮ সালে পূর্ব মেদিনীপুর জেলার সেই সৈকত শহরেই এই মন্দির তৈরির কথা ঘোষণা করে রাজ্য সরকার।না, রথে উদ্বোধন হচ্ছে না দিঘার জগন্নাথ মন্দিরের। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দিঘার জগন্নাথ মন্দিরের নির্মাণকাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। বেশ কিছু কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে। তাই এই রথে উদ্বোধন হচ্ছে না দিঘার জগন্নাথ মন্দিরের। এবছর দিঘায় রথযাত্রা হচ্ছে না। রথের দড়িতে টান পড়ছে না। তবে মুখ্যমন্ত্রী এও আশ্বাস দিয়েছেন যে, সামনের বছর দিঘায় রথযাত্রা হবে। আগামী বছর থেকেই দিঘার জগন্নাথ মন্দিরের রথের রশিতে টান পড়বে। মুখ্যমন্ত্রী লিখেছেন,"আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, পুরীর ঐতিহ্যশালী জগন্নাথ মন্দিরের অনুরূপে পশ্চিমবঙ্গে দীঘায় আমরা জগন্নাথ-বলরাম-সুভদ্রার একটি গর্ব-উদ্দীপক মন্দির তৈরি করছি, যেখানে প্রতিবছর রথযাত্রাও পালিত হবে। আগামী বছর থেকেই এই মন্দিরে রথের রশিতে টান পড়বে। কিছু অন্যরকম কথা শোনা গেলেও প্রকৃত বাস্তব হল, কিছু কারিগরি কাজ ও পদ্ধতি এখনও অসম্পূর্ণ থাকায়, আমরা আগামী বছর থেকেই দিঘায় রথযাত্রা পালন করব। পুরীর মন্দিরের রথযাত্রা যেভাবে পালিত হয় সেভাবেই ভক্তি ও শ্রদ্ধায় পালিত হবে দিঘার রথযাত্রা। সবাই সেখানে আমন্ত্রিত। এই নতুন মন্দির ও উৎসব হবে সারা ভারতের নতুন সম্প্রীতি-সাধনের প্রকল্প।" প্রসঙ্গত, দিঘার জগন্নাথ মন্দির নিয়ে দায়ের হওয়া মামলা বৃহস্পতিবার খারিজ হয়ে যায় কলকাতা হাইকোর্টে। প্রসঙ্গত, হিডকো শুধু রাজারহাটে উন্নয়নের কাজ করতে পারে । এর বাইরের কোনও জায়গায় পরিকাঠামো উন্নয়ন করার ক্ষমতা হিডকোর নেই। এই আবেদনে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলা খারিজ করে দেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানায়, রাজ্যের বিভিন্ন বিভাগ বিভিন্ন কাজ করতেই পারে। এতে ভুল কী আছে? পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত রাজ্যের। তারা যে কোনও বিভাগকে দায়িত্ব দিতে পারে। সেক্ষেত্রে কোনও সমস্যা নেই। আদালতের এই রায়ের পরই দিঘায় জগন্নাথের মন্দির নির্মাণ নিয়ে আইনি জট কেটে যায়। বাঙালির অন্যতম পছন্দের সৈকত শহর দিঘা। ২০১৮ সালে পূর্ব মেদিনীপুর জেলার সেই সৈকত শহরেই এই মন্দির তৈরির কথা ঘোষণা করে রাজ্য সরকার। বরাদ্দ করা হয় ২০০ কোটি টাকা। নিউ দিঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার-দিঘা ১১৬বি জাতীয় সড়কের পাশে ২২ একর জমির উপর তৈরি হচ্ছে এই জগন্নাথ মন্দির। যা পুরোপুরি বাঙালির আরেক জনপ্রিয় তীর্থস্থান পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। উচ্চতায় পুরীর জগন্নাথ মন্দিরের মতোই, সেইসঙ্গে দিঘা জগন্নাথ মন্দিরের পারিপার্শ্বিক নকশাও কিছুটা এক থাকছে পুরীর মন্দিরের সঙ্গে। Burdwan BDO pre-wedding ceremony: 'ভিডিও সাহেব'কে আইবুড়ো ভাত, 'মায়ের বয়সী' তৃণমূল নেত্রীকে পা ছুঁয়ে প্রণাম বিডিও-র! (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরWB Weather Update: অবিরাম বর্ষণে ভিজবে সব জেলা, কবে থেকে কমবে বৃষ্টি জানাল আবহাওয়া দফতরPM Modi | T20 World Cup Trophy: বিশ্বকাপের ট্রফি স্পর্শ করতে চাননি মোদী! তবে প্রধামন্ত্রীর.
..VIRAL VIDEO |Team India Sings Vande Mataram: বিরাটদের 'বন্দে মাতরম', কোরাসে ৩৩ হা...Team India Return: টি ২০ বিশ্বকাপ নিয়ে দেশে ফিরলেন রোহিতরা, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উ...কলকাতারাজ্যরাজ্যHardik Pandya and Natasa Stankovic: হার্দিক যখন কাপে ডুবে তখন নাতাশার ঠোঁটে! এক পোস্টেই ধে...
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Jagannath Temple: মন্ত্রিসভার প্রথম বৈঠকেই জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত বিজেপি সরকারেরOdisha announces to reopen four entry gates of Puri Jagannath Temple
Read more »
Mamata Banerjee: কমপিটিশন করে লোক বসিয়ে দিচ্ছে; দল-নেতা দেখব না, পুরবৈঠকে অগ্নিশর্মা মমতাMamata Banerjee takes a dig at Muncipalities party leaders activities for mismanagement
Read more »
Mamata Banerjee: উত্তরবঙ্গের মানুষ জল পাবে না, মোদী-হাসিনার চুক্তি নিয়ে আন্দোলনের পথে মমতা...Mamata Banerjee opposed the renewal of Ganga Water Agreement with Bangladesh between India & Bangladesh.
Read more »
Sonarpur: সোনারপুরে অভিনব কায়দায় ভর্তি করা হচ্ছে জলাভূমি, জানেই না স্থানীয় পঞ্চায়েতFilling of water bodies going on in Sonarpur local panchayat is indifferent
Read more »
বহিরাগতদের দাপটে কলকাতাদের আইডেন্টিটি নষ্ট হচ্ছে, আর বরদাস্ত নয়: মমতাহকার নেতারা চাঁদা তুলবেন না। পুলিসকেও বলছি, চাঁদা তুলবেন না। যে কাউন্সিলরের এলাকায় বসবে, তাকে কাউন্সিলরকে দিয়ে গ্রেফতার করিয়ে দেব।
Read more »
Digha Jagannath Temple: দিঘা জগন্নাথ মন্দির নিয়ে বড় আপডেট! উদ্বোধন কি রথেই?Digha Jagannath Temple case dismissed in Kolkata High Court, inauguration on Rathyatra 7 July
Read more »
