Mohammedan Beats Army Red Football Team 3-1 CFL 2024
Mohammedan Beats Army Red Football Team : অবশেষে জয়ে ফিরে স্বস্তি পেল মহামেডান। প্রথম ম্য়াচে দারুণ জিতেও লিগে ছন্দ কেটে ফেলেছিল তারা।জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে কলকাতা লিগে জয়ে ফিরল মহামেডান স্পোর্টিং ক্লাব । বিগত তিনবারের লিগ চ্য়াম্পিয়ন সাদা-কালো ব্রিগেড প্রথম ম্য়াচে উয়াড়িকে ৬-০ গোলের মালা পরিয়েছিল। দ্বিতীয় ম্য়াচে আটকে যেতে হয়েছিল খিদিরপুরের কাছে। তৃতীয় ম্য়াচে কালীঘাট মিলন সংঘের কাছে হেরে গিয়েছিলেন হাকিম সেসেন্ডোরা। তবে লিগের চতুর্থ ম্য়াচে মহামেডান ঘুরে দাঁড়াল। তারা ৩-১ গোলে হারিয়ে দিল আর্মি রেডকে। এই ম্য়াচ হেরে গেলেই সেসেন্ডোর চাকরি যেতে পারত। আপাতত চাকরি বাঁচালেন কোচ!এদিন শুরু থেকেই মহামেডান গোলের জন্য় মরিয়া ছিল। তবে গোল পেতে লেগে যায় ৩৮ মিনিট। গোলকিপারকে ব্য়াক-পাস করতে গিয়েই বিপত্তি ডেকে এনেছিল আর্মি রেড। সেই সুযোগে ইসরাফিল দেওয়ান গোল করে বেরিয়ে যান। এরপর বিরতির আগের সংযোজিত সময়ে শুভ বিশ্বাসের মাপা সেন্টার থেকে আবারও ইসরাফিল গোল করে স্কোরলাইন ২-০ করেন। বিরতিতে এগিয়ে মাঠ ছাড়ে মহামেডান। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে থকচম অ্য়াডিসন সিংয়ের গোলে মহামেডান ৩-০ করে জয় নিশ্চিত করে ফেলে। ম্য়াচের ৬৭ মিনিটে আর্মির হয়ে একমাত্র গোল করেন প্রদীপ কুমার। পেনাল্টিতে গোল করেন তিনি। আপাতত হাকিম এই যাত্রায় বেঁচে গেলেন। মহামেডান সমর্থকরাও স্বস্তি পেলেন।(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরPradhan Mantri Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা 'হাতিয়ে' বরকে ফেলে প্রে.
..বিনোদনFull Scorecard →দেশSER Trains Rescheduled: ফের বদলে যাচ্ছে ট্রেনের শিডিউল! দেখে নিন, কোন ট্রেন হাওড়া থেকে কখন...দেশ
Army Red Football Team Msc CFL 2024
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
French Open 2024: আগুনে আলকারাজই আগামী, ফরাসি ওপেন জিতে বুঝিয়ে দিলেনCarlos Alcaraz won the French Open 2024 title
Read more »
CFL 2024: মশাল জ্বালিয়ে লিগ শুরু লাল-হলুদের, টালিগঞ্জের জালে জড়াল ৭ গোল!East Bengal Beats 7-1 Tollygunge Agragami in CFL 2024 Opener
Read more »
Mohammedan: ঘরের মাঠে খিদিরপুরের কাছে আটকে গেল মহামেডান!Mohammedan Sporting Club Goalless Draw Agianst Kidderpore Sporting Club CFL 2024
Read more »
CFL 2024: শুরুতেই পচা শামুকে কাটল পা! প্রথম ম্যাচেই মোহনবাগান আটকে গেলMohun Bagan Starts CFL 2024 With Draw Against Bhawanipore FC
Read more »
CFL 2024: জাত চেনালেন সেই জবি জাস্টিন, ডায়মন্ডের ত্রাতা লাল-হলুদের প্রাক্তন নক্ষত্রDHFC Draws With BSS Sporting Club In CFL 2024
Read more »
CFL 2024: লিগে উড়ছে লাল-হলুদ পতাকা, দুরন্ত জয় মশালবাহিনীর, ঘরের মাঠে ঝলসালেন সায়নEast Bengal Beats George Telegraph Sports Club In CFL 2024
Read more »
