Fake CBI frauds 1.5 lacs from a doctor in cyber crime case
Nadia: নকল সিবিআই সেজে ফোনেই হাতিয়ে নিল দেড় লক্ষ টাকা। প্রচুর পরিমাণে নারকোটিক বিভাগ বেআইনি মাদক বাজেয়াপ্ত করেছে মালয়েশিয়ায়। আর তাতে জড়িয়ে রয়েছে সরকারি হাসপাতালের চিকিৎসকের নাম। সেখান থেকেই শুরু হয় জালিয়াতি।ঠিক যেন অক্ষয় কুমার-মনোজ বাজপেয়ী অভিনীত ছবি 'স্পেশাল ২৬'-এর চিত্রনাট্য! সিবিআই পরিচয় দিয়ে নদিয়ার নবদ্বীপের সরকারি হাসপাতালের চিকিৎসকের টাকা হাতিয়ে নিল প্রতারক। প্রচুর পরিমাণে নারকোটিক বিভাগ বেআইনি মাদক বাজেয়াপ্ত করেছে মালয়েশিয়ায়। আর তাতে জড়িয়ে রয়েছে সরকারি হাসপাতালের চিকিৎসকের নাম। চিকিৎসককে সিবিআই পরিচয় দিয়ে ভিডিয়ো কলিং করে চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে দেড় লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক।এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ মহেশগঞ্জ গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক গোবিন্দ গোপাল বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে। ঘটনার পর প্রতিনিয়ত ফোন আসছে আরো টাকা দেওয়ার জন্য। আর সেই টাকা দিলেই সিবিআই এর হাত থেকে নারকোটিক বিভাগের বাজেয়াপ্ত করা মামলা থেকে সুরাহা মিলবে। ঘটনার পর চিকিৎসক গোবিন্দ গোপাল বিশ্বাস কৃষ্ণনগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ সহ নবদ্বীপ থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করে। একই সাথে পুলিশের তৎপরতায় তার বিভিন্ন অ্যাকাউন্ট এবং সমস্ত রকম লিংক আপাতত বন্ধ রাখা হয়েছে। কিন্তু কি ঘটেছিল? এ বিষয়ে মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালের চিকিৎসক গোবিন্দ গোপাল বিশ্বাস জানান,সকাল সাড়ে নটা নাগাদ তার কাছে ফোন আসে।নারকোটিক বিভাগ প্রচুর পরিমাণ নেশা জাতীয় দ্রব্য বাজেয়াপ্ত করেছে। তাতে যোগসাজোশ রয়েছে এই চিকিৎসকের। এ কথা শোনার পর চিকিৎসক হতভম্ব হয়ে পড়ে। তিনি এসবের সাথে জড়িত না অথচ তার নামে এত বড় অভিযোগ। আর এই অভিযোগ থেকে সুরাহা মিলবে টাকা দিলেই। শুধু তাই না অসুস্থ বাবা এবং পরিবারের থেকে তাকে গ্রেফতার করার ভয় দেখানো হয়। শুধু তাই না তাকে কয়েক ঘণ্টার মধ্যে, দিল্লিতে গিয়ে সিবিআই দপ্তরে দেখা করার নির্দেশ দেওয়া হয়।এইরকম ভাবে প্রবল চাপ সৃষ্টি করতে থাকে চিকিৎসকের ওপর। আর সেই চাপ সহ্য না করতে পেরে টাকা দিয়ে মুক্তির আশায় তার অ্যাকাউন্ট থেকে প্রথমে ১ লক্ষ পরে আরও ৫০ হাজার টাকা ট্রান্সফার করা হয়। এরপর আরো টাকা দাবি করতে গেলে চিকিৎসক ভুল পিন নম্বর দেন। তখনই পেটিএম ব্লক হয়ে যায়। শুধুমাত্র সম্মানের কথা ভেবেই তিনি মস্ত বড় একটি ভুল করেছেন বলে জানান সরকারি গ্রামীণ হাসপাতালের চিকিৎসক। এই ঘটনার পরেই ছুটে আসেন নবদ্বীপ থানায়। নবদ্বীপ থানার পুলিশের সহায়তায় কৃষ্ণনগর সাইবার ক্রাইমে অভিযোগ জানানোর পর নবদ্বীপ থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ এবং সাইবার ক্রাইম শাখা কৃষ্ণনগর পুলিশ জেলা। এর সাথে বড় কোন চক্র জড়িয়ে আছে কিনা তার ও তদন্ত শুরু করেছে পুলিস। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরRakhi Sawant: অস্ত্রোপচারের পর মা হওয়ার ক্ষমতা হারান রাখি, খবর পেয়ে ভেঙে পড়েন অভিনেত্রী.
..Tea Garden: অতিবৃষ্টিতে নষ্ট হচ্ছে তরাই-ডুয়ার্সের বহু চা-বাগান, চরম ক্ষতির মুখে ব্যবসায়ীরা.....Dhruv Rathee: 'সেপ্টেম্বরেই আসছে বেবি রাঠি...', ফ্যানেদের সঙ্গে খুশির খবর ভাগ করে...দুনিয়াManglaur Bypolls: বাংলার উলটপুরান ম্যাঙ্গালোরে! উপনির্বাচনে বিজেপির আক্রমণে রক্তাক্ত ঘরের পর...
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Rahul Gandhi: বারাণসীতে প্রার্থী হলে, নরেন্দ্র মোদীকে ২-৩ লক্ষ ভোটে হারিয়ে দিতেন প্রিয়াঙ্কা!PM would have lost had Priyanka contested from Varanasi: Rahul Gandhi
Read more »
Kuwait Fire: কুয়তে অগ্নিকাণ্ডে মৃত ভারতীয়দের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মোদীরPM Narendra Modi annouces ex- gratia relief of 2 lakh to the families of the deceased India nationals in Kuwait Fire
Read more »
जरूरत की खबर- 1750 करोड़ का साइबर फ्रॉड: हर दिन 7000 शिकायतें, विदेशों से चल रहा फ्रॉड का कारोबार, रहें सजग...Digital Financial Cyber Fraud Cases; Follow Reasons Behind Increasing Cyber Fraud, Methods To Prevent It, And International Connections Of Cyber Fraud Incidents In India On Dainik Bhaskar.
Read more »
Purba Bardhaman: শ্রাবণেই চিরবিদায় নিল ছটফটে বর্ষা, সমপ্রেমই ডেকে আনল কাল!Girl kill herself when her family do not accept lesbian relationship
Read more »
Indian Cricket Team: প্রতীক্ষার অবসান, বিসিসিআই বেছে নিল হেড কোচ, রোহিতদের দায়িত্বে গম্ভীরইGautam Gambhir Head Coach of the Indian Cricket Team
Read more »
Shocking Video: রাজস্থানের ডাকু নয়, শরীর না দেওয়ায় নাক কেটে নিল বর্বররা...men cut her nose After She Refuses Their Proposal in pakistan
Read more »
