west bengal weather update monsoon gone cyclonic system is forming again north bengal south bengal kolkata
WB Weather Update: শুক্রবার দক্ষিণ আন্দামান সাগরের দক্ষিণ দিকে ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে চলেছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পাশ দিয়ে পরবর্তী ৪৮ ঘণ্টায় আরও শক্তি সঞ্চয় করে ২৭ অথবা ২৮ অক্টোবর এই সিস্টেম ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।রাজ্যে শনিবার আংশিক হাওয়া বদল। হেমন্তের পরশ ভোরেই গায়েব।সকাল থেকে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি। আংশিক মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা গতকালের তুলনায় ১ থেকে দেড় ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। রাতের তাপমাত্রা বাড়তে পারে ১ ডিগ্রি পর্যন্ত।উত্তর ভারতের শুষ্ক হাওয়ার সঙ্গে বঙ্গোপসাগরের দিক থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ পূবালী হাওয়ার সংঘাতে আঞ্চলিকভাবে তৈরি হবে বজ্রগর্ভ মেঘ। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় দিনের যে কোনও সময় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি। উপকূল লাগোয়া এলাকায় স্থানীয়ভাবে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। উত্তরের ৩ জেলা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবন। উত্তরবঙ্গে প্রায় সব জেলায় আজ প্রধানত আংশিক মেঘলা আকাশ। কোনও কোনও জেলায় সম্পূর্ণ মেঘলা আকাশ এবং কিছুটা গুমোট অস্বস্তি। আগামীকাল রবিবার মোটের ওপর আবহাওয়া পরিস্থিতি একই থাকবে। কাল খুব সামান্য অল্প সময়ের বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ৫ জেলা। সোমবার কালীপুজোর দিন ফের ঝলমলে হেমন্তের আকাশ। তবে বাতাসে তখনও কিছুটা জলীয়বাষ্প থেকে যাওয়ায় ভোরের দিকের শিরশিরানি হিমেল অনুভূতি মিলবে না সোম এবং মঙ্গলবার। বুধবার থেকে ফের শুষ্ক আবহাওয়া। বুধ, বৃহস্পতি এবং শুক্রবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আদর্শ হেমন্তের আবহাওয়া। মৌসম ভবন জানিয়ে দিল গতকাল ১৭ অক্টোবর শুক্রবার গোটা দেশে বিদায় নিয়েছে বর্ষা। দেশে এবার পূবালী ও দক্ষিণ পূবের বাতাস প্রভাব বিস্তার করবে দক্ষিণ ভারতের উপর। শুরু হবে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব। তাই দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হবে বৃষ্টি। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর রয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ বিহার এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। তামিলনাড়ু উপকূল এবং কোমরিন সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত উইকেন্ডে নিম্নচাপে পরিণত হতে পারে। লাক্ষাদ্বীপ এবং কেরল কর্ণাটক উপকূলে এর প্রভাব পড়তে পারে। তামিলনাড়ু উপকূলের কাছে বঙ্গোপসাগর থেকে এই ঘূর্ণিঝড় পুদুচেরি উপকূলের কাছে ল্যান্ড ফল করতে পারে। অথবা বঙ্গোপসাগরের ওপর দিয়ে সমান্তরালভাবে ক্রমশঃ আরও শক্তি বাড়িয়ে এটি অন্ধ্র-ওড়িশা উপকূলের গোপালপুরের কাছে আসতে পারে। Doctor Death in Tamluk: সরকারি হাসপাতালের মহিলা চিকিত্সকের রহস্যমৃত্যু! রোগী দেখে বাড়ি ফেরার পরই.
.. (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ডিজিটাল দুনিয়ায় পা। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। Camden Kali Puja 2025: নতুন ঠিকানায় চলে যাচ্ছে ক্যামডেনের কালী, এবার আরও বড়! আরও জাঁকজমক...দুনিয়াSenco Gold and Diamonds: সংসারে আসুক ঐতিহ্য, আবেগ ও উৎসবের 'শগুন'! সোনা কিনলেই এবা...kalipuja 2025: অনুভূতির প্রদীপ থেকে টুনি লাইট হয়ে এলইডি! আলোস্বপ্নময় দীপাবলির আলো-ঐতিহ্যের জ...H-1B Visa: H-1B ভিসা আবেদনের ফি নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করল শীর্ষ মার্ক...কলকাতা
Bengal Weather West Bengal Weather IMDB Kolkata
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Suvendu Adhikary in North Bengal Floods: বানভাসিরা ফেরালেন শুভেন্দুর দেওয়া ত্রাণসামগ্রী, উঠল চোর, চোর স্লোগান...Suvendu Adhikary went to north bengal Dhupguri to distribute relief fund but faced agitation
Read more »
Bengal Weather: হেমন্তের পথে ফের বাধা! সপ্তাহান্তে হাওয়া বদল, ৬ জেলায় ঘনিয়ে আসছে...west bengal weather update autumn change rain forecast in 6 districts north bengal south bengal kolkata
Read more »
Kali Puja Weather: ভেস্তে যাবে কালীপুজো? তুমুল ঝড়বৃষ্টিতে দীপ নিভে যাবে দীপাবলির? ভাসবে কলকাতা-সহ কোন কোন জেলা?Kali Puja Weather IMD forecasts rain and thundershowers Will dampen Kali Puja festivities in Kolkata
Read more »
Bengal Super League: বাংলার ফুটবলে রেনেসাঁ! জুড়লেন লোথার ম্যাথিউস, এবার জার্মান কিংবদন্তিই....Germamy football legend Lothar Matthäus is Brand Ambassador of Bengal Super league
Read more »
MP Weather: कैसा रहेगा प्रदेश में दिवाली के बाद का मौसम?MP Weather: कैसा रहेगा प्रदेश में दिवाली के बाद का मौसम?
Read more »
Kerala Weather Report: സംസ്ഥാനത്ത് ശക്തമായ മഴ തുടരും; 9 ജില്ലകളിൽ യെല്ലോ അലർട്ട്Kerala Weather Report Updates: കേരള-കർണാടക-ലക്ഷദ്വീപ് തീരങ്ങളിൽ ഒക്ടോബർ 21 വരെ മത്സ്യബന്ധനത്തിന് പോകാൻ പാടില്ലെന്നും അറിയിപ്പുണ്ട്.
Read more »
