Landfall of Cyclone Montha Expected by Evening Heavy Rain Approaching South Bengal Dangerous Disaster Feared
Bengal Weather Update : সন্ধের মধ্যেই ল্যান্ডফল মন্থার! দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি, ভয়ংকর দুর্যোগের আশঙ্কা. Cyclone Montha Update: আজ ভোর সাড়ে ৫ টায় সাধারণ ঘূর্ণিঝড় থেকে প্রবল বা সিভিয়ার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মন্থা। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।প্রবল ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোন হিসেবে আজ সন্ধ্যে নাগাদ ল্যান্ড ফল করবে মন্থা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে ২৪৫ কিলোমিটার, অন্ধ্রপ্রদেশের কাঁকিনাডা থেকে ৩১৫ কিলোমিটার এবং বিশাখাপত্তনম থেকে ৩৮৫ কিলোমিটার দূরে এটির অবস্থান। গত ৬ ঘণ্টায় তার গতিবেগ ১৮ কিলোমিটার থেকে কমে দাঁড়িয়েছে ১৫ কিলোমিটার। অর্থাৎ সে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করতে করতে উপকূলের দিকে এগোচ্ছে।ভারতীয় সময় আজ ভোর সাড়ে ৫ টায় সাধারণ ঘূর্ণিঝড় থেকে প্রবল বা সিভিয়ার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মন্থা। আগে মধ্যরাতের পরে ল্যান্ড ফলের পূর্বাভাস দেওয়া হলেও সর্বশেষ উপগ্রহ চিত্র অনুয়ায়ী এটি আজ সন্ধ্যার পর যেকোনো সময় ভূমিভাগে প্রবেশ বা ল্যান্ড ফল করতে পারে বলে অনুমান। Ajker Rashifal | Horoscope Today: পুরনো অসুস্থতা আবার দেখা দিতে পারে কর্কটের, অনেক সমস্যা মিটবে তুলার.
Bengal Weather Update: সন্ধের মধ্যেই ল্যান্ডফল মন্থার! দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি, ভয়ংকর দুর্যোগের আশঙ্কা... Cyclone Montha Update: আজ ভোর সাড়ে ৫ টায় সাধারণ ঘূর্ণিঝড় থেকে প্রবল বা সিভিয়ার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মন্থা। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।প্রবল ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোন হিসেবে আজ সন্ধ্যে নাগাদ ল্যান্ড ফল করবে মন্থা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে ২৪৫ কিলোমিটার, অন্ধ্রপ্রদেশের কাঁকিনাডা থেকে ৩১৫ কিলোমিটার এবং বিশাখাপত্তনম থেকে ৩৮৫ কিলোমিটার দূরে এটির অবস্থান। গত ৬ ঘণ্টায় তার গতিবেগ ১৮ কিলোমিটার থেকে কমে দাঁড়িয়েছে ১৫ কিলোমিটার। অর্থাৎ সে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করতে করতে উপকূলের দিকে এগোচ্ছে।ভারতীয় সময় আজ ভোর সাড়ে ৫ টায় সাধারণ ঘূর্ণিঝড় থেকে প্রবল বা সিভিয়ার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মন্থা। আগে মধ্যরাতের পরে ল্যান্ড ফলের পূর্বাভাস দেওয়া হলেও সর্বশেষ উপগ্রহ চিত্র অনুয়ায়ী এটি আজ সন্ধ্যার পর যেকোনো সময় ভূমিভাগে প্রবেশ বা ল্যান্ড ফল করতে পারে বলে অনুমান। Ajker Rashifal | Horoscope Today: পুরনো অসুস্থতা আবার দেখা দিতে পারে কর্কটের, অনেক সমস্যা মিটবে তুলার... অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী কোনও একটি স্থানে এটির ল্যান্ড ফল করার প্রবল সম্ভবনা। এই মুহূর্তে বঙ্গোপসাগরের তাপমাত্রা এবং হাওয়ার অভিমুখ দেখে আবহাওয়াবিদরা মনে করছেন এটির আর রিকার্ভ বা বাঁক খেয়ে অভিমুখ পরিবর্তনের খুব বেশি সম্ভাবনা নেই।উত্তাল হবে বঙ্গোপসাগর। অনিশ্চিত আচরণ করবে সমুদ্র। তাই পশ্চিমবঙ্গ, অন্ধ্র এবং ওড়িশার মত্স্যজীবীদের ৩০ অক্টোবর বিকেল পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা।দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলের জেলা দিয়ে শুরু হয়ে উত্তরবঙ্গ লাগোয়া জেলা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ৩১ অক্টোবর উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। ওইদিন ভারী বৃষ্টি হবে মালদা এবং উত্তর দিনাজপুরেও। তার আগে ৩০ অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে। ২৯ থেকে ৩১ অক্টোবর উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।কলকাতাতেও আজ বিকেল থেকে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা। আজ মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা। বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইবে। শুক্রবার বিকেলের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে। বাতাসে তখনও বেশ কিছুটা জলীয় বাষ্প থেকে যাবে। যা কমতে শুরু করবে নভেম্বর মাসের ২ তারিখ থেকে। নভেম্বরের ৩ তারিখ থেকে ফের বঙ্গে শুষ্ক আবহাওয়া। ভোরের দিকে হিমের পরশ এবং শিরশিরানি ভাব। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরআশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...Primary TET: প্রাথমিক টেট ২০১৭ ও ২০২২ নিয়ে বড় আপডেট! কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ! কী হবে চাকরিপ্রার্থীদের ভবিষ্যত্?Pan India SIR: বাংলা-সহ ১২ রাজ্যে সোমবার রাত থেকেই SIR! ২৬-এর ভোটের আগেই বিরাট ঘোষণা নির্বাচ...বিনোদনবিনোদনDurgapur Incident: বিগ ব্রেকিং! দুর্গাপুর মেডিক্যাল কলেজের ছাত্রীর ধর্ষণকাণ্ডে রহস্যের পর্দা...Who Is Afira Bibi: মাসুদ আজহারের ভংয়কর সন্ত্রাস হামলার নেপথ্যে এক সুন্দরী, রমনীর পরিচয় চমকে...UPSC Aspirant's Murder Case: ঘি আর পোড়া দেহ! UPSC প্রার্থীকে খুনে হাড়হিম প্লট লিভ-ইন...
Zee 24 Ghanta Montha Cyclone Alert South Bengal Heavy Rain Landfall Tonight Cyclone Warning
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Bengal Weather Update: সমুদ্র মন্থন করে উঠে আসছে ঘোর ঘূর্ণিঝড় মান্থা! ভয়াল গতিতে ল্যান্ডফলের সময়ে কখন কোথায় আছড়ে পড়বে?Bengal Weather Update cyclone Mantha Updates Mantha Alert Landfall of Mantha Kakinada
Read more »
West Bengal Weather Update: সাগরে ফুঁসতে থাকা অতিগভীর নিম্নচাপ এখন কতদূরে, কোথায় ল্যান্ডফল ঘূর্ণিঝড় মন্থা-র, বাংলায় কবে থেকে বৃষ্টি?Deep depression is now 920 km away from Gopalpur Cyclone Monther make its landfall on 28 October
Read more »
Bengal Weather Update: ঘূর্ণিঝড় মান্থার আগমন? আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়াতে বজ্রবিদ্যুত্-সহ প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া আসছে...Bengal weather update Heavy rainfall THUNDERSTORM Alert for Fishermen Depression
Read more »
இன்று இந்த 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்! வானிலை மையம் அறிவிப்பு!Weather Update Tamilnadu Montha: கடந்த சில நாட்களாக வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுப்பெற்று தற்போது புயலாக மாறியுள்ளது.
Read more »
Bengal Weather Update: উপকূলে ঝড়ের সন্ত্রাস! মন্থার আগুনে ছোবলে ছিন্নভিন্ন সমুদ্রের বুক, বিপুল বিধ্বংসী বেগে ধেয়ে আসছে বাংলার...Bengal Weather Update cyclone Mantha Updates Mantha Alert Landfall of Mantha effect on west bengal severe cyclonic storm
Read more »
Cyclone Monthas Effect in Bengal: হাওড়া হুগলি-সহ ৭ জেলায় আতঙ্ক, খোলা হচ্ছে কন্ট্রোল রুম! কলকাতা, হলদিয়া ও সাগর দ্বীপে জারি...Cyclone Monthas Effect in Bengal Cyclone Montha expected to hit West Bengal weather office advised preparedness for lightning waterlogging crop damage heavy showers
Read more »
