আগামী দুই দিনে দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় সরস্বতী পুজো উষ্ণ আবহাওয়ায় পালিত হবে।
আগামী দুই দিন দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা র সতর্কতা। ঘন কুয়াশা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে।আজ রাত থেকেই ফের পারদ পতন। আজ পতন অতি সামান্য। কাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা রাজ্যে রাতের পারদ গড়ে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামবে। তবে পারদের সেই পতন শীতের পক্ষে আহামরি কিছু নয় বলেই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের। বুধ বৃহস্পতিবারের মধ্যে কলকাতা য় রাতের পারদ ১৭ বা ১৮-এর ঘরে নামতে পারে। গতকাল রাতের তাপমাত্রা এই সময়ের স্বাভাবিকের তুলনায় সাড়ে ৭ ডিগ্রি বেশি। সেই
তাপমাত্রা ৩ ডিগ্রির কাছাকছি কমলেও শীতের আমেজ খুব বেশি ফেরার সম্ভবনা আর নেই। দিনের তাপমাত্রা খুব বেশি নামার সম্ভবনা কম। তাই কাল এবং পরশু সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়া। সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই স্বাভাবিকের ওপরে থাকবে। সরস্বতী পুজোয় স্বাভাবিকের বেশ কিছুটা ওপরে থাকবে পারদ। রাতে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং দিনে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে সরস্বতী পুজোর তাপমাত্রা। আগামী দুই দিন দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। ঘন কুয়াশা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। একইভাবে রবিবার ঘন কুয়াশার দাপট থাকবে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। বাকি জেলাতেও হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। আজ খুব সামান্য বৃষ্টি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কোনও কোনও অংশে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পূবালী হাওয়ার সংঘাতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়াতেই এই আঞ্চলিক বৃষ্টি। কাল থেকে এই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে
আবহাওয়া কুয়াশা সরস্বতী পুজো কলকাতা তাপমাত্রা
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
কলকাতার বাসে মহিলাদের সঙ্গে অভিযুক্ত আচরণ, পুলিশে আটকএক মহিলা যাত্রী ধর্মতলা-সাঁতরাগাছি রুটের বাসে মহিলা যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে পুলিশে আটক করা হয়েছে দুই ব্যক্তিকে।
Read more »
এইচএমপিভি ভাইরাসে সতর্কতা! কেরালার স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শকেরালার স্বাস্থ্যমন্ত্রী বয়স্ক এবং অন্তঃসত্ত্বাদের মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। তিনি কিছুটা আতঙ্ক ছড়িয়ে যাওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন।
Read more »
কলকাতা আবহাওয়া: সামান্য তাপমাত্রা বৃদ্ধি, কুয়াশার সম্ভাবনাধীরে ধীরে কলকাতার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে।
Read more »
বাংলার আবহাওয়া: ঘন কুয়াশা, বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনাউত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা, দক্ষিণবঙ্গে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আগামীকাল কুয়াশার সম্ভাবনা কমবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। বুধবার থেকে তাপমাত্রা কমবে।
Read more »
কলকাতা মেট্রো: সল্টলেক-হাওড়া রুটে ট্রায়াল, রবিবার বন্ধ থাকবে পরিষেবাকলকাতা মেট্রোর সল্টলেক-হাওড়া রুটে ট্রায়াল চলবে। ইন্টারলকিংয়ের কাজ চলবে সম্পূর্ণ লাইনে। সেকারণে আগামী ১২ জানুয়ারি ও ১৯ জানুয়ারি রবিবার হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে মেট্রো চলবে না।
Read more »
শীতের লুকোচুরি খেলা! এক রাতেই পারদ পতন রাজ্যে, সরস্বতী পুজোয় কি জাঁকিয়ে ঠান্ডা?কলকাতায় শীতের স্বর্ণলীপি আবার ফিরে এলো। এক রাতে সাড়ে ৩ ডিগ্রি পারদ পতনের পর, আজ রাতে আরও পারদ পতনের ইঙ্গিত রয়েছে। পশ্চিমের জেলায় পারদ নামতে পারে ৬ বা ৭ এর ঘরে। ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
Read more »
